৩১ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

তামিমের পর দ্বিতীয় স্থানে সাদমান

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির স্বাদ নিয়েছেন বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম।

তামিমের পর দ্বিতীয় স্থানে সাদমান

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির স্বাদ নিয়েছেন বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম।

ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে বাংলাদেশের হয়ে টেস্টে ওপেনার হিসেবে সর্বোচ্চ শতকে দ্বিতীয় স্থানে উঠলেন সাদমান।

টেস্টে বাংলাদেশের ওপেনার হিসেবে সর্বোচ্চ ১০টি সেঞ্চুরির রেকর্ড রয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের।

এতদিন দ্বিতীয় সর্বোচ্চ দু’টি করে সেঞ্চুরি ছিল সাদমান, ইমরুল কায়েস ও মাহমুদুল হাসান জয়ের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করে ইমরুল ও জয়কে টপকে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে দ্বিতীয় স্থানে উঠলেন সাদমান।

২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সাদমানের। অভিষেক ইনিংসে ৭৬ রান করেন তিনি।

২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান সাদমান। ঐ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৫ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।

এরপর ২০২৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন সাদমান। ঐ টেস্টের প্রথম ইনিংসে ১২০ রান করেন তিনি।

দেড় বছর ও ১৭ ইনিংস পর ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন সাদমান। অবশ্য সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই সেঞ্চুরির সুযোগ ছিল। কিন্তু আলোকস্বল্পতায় ৭৪ ওভারেই প্রথম দিনের খেলা শেষ হয়। ঐ সময় ৯৯ রানে অপরাজিত ছিলেন সাদমান।

দ্বিতীয় দিনের দ্বিতীয় বলেই সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ২২১ বল খেলে তিন অঙ্কে পা রাখেন সাদমান।

সেঞ্চুরির পর ১৩ বলের বেশি টিকতে পারেননি সাদমান। ২৩৪ বল খেলে ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত স্পিনার জশুয়া বিশপের বলে লেগ বিফোর আউট হন তিনি। ২৩৪ বল খেলে ১১টি চারে ১০৫ রান করেন সাদমান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা হোয়াইটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা হোয়াইটের

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ২৮ বছর বয়সে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের লেগ স্পিনার বেন হোয়াইট।

10/30/2026

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের জয়

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের জয়

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬: ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করে আল নাসরকে নবম জয় পাইয়ে দিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

10/30/2026

রশিদের ২০০ উইকেট শিকারের ম্যাচে সিরিজ নিশ্চিত আফগানিস্তানের

রশিদের ২০০ উইকেট শিকারের ম্যাচে সিরিজ নিশ্চিত আফগানিস্তানের

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬: বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

10/30/2026

মালয়েশিয়ার কাছে হারলো বাংলাদেশ

মালয়েশিয়ার কাছে হারলো বাংলাদেশ

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : আজ পাঞ্জাবের জলন্ধরের সুরজিৎ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ ।

10/30/2026

ডাকেটের সেঞ্চুরিতে সান্ত্বনার জয় ইংল্যান্ডের

ডাকেটের সেঞ্চুরিতে সান্ত্বনার জয় ইংল্যান্ডের

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ওপেনার বেন ডাকেটের সেঞ্চুরিতে পাকিস্তানের মাটিতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সান্ত্বনার জয় পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল।

10/30/2026

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ।

10/30/2026

ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭২ রানের জবাবে ২৪৫ রানে অলআউট হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংস থেকে ২৭ রানের লিড পায় টাইগাররা।

10/30/2026

জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন : আমিনুল হক

জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন : আমিনুল হক

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬(বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

10/29/2026