৩০ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭২ রানের জবাবে ২৪৫ রানে অলআউট হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংস থেকে ২৭ রানের লিড পায় টাইগাররা।

ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭২ রানের জবাবে ২৪৫ রানে অলআউট হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংস থেকে ২৭ রানের লিড পায় টাইগাররা।

লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে টাইগাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৪ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ত্যাগনারায়ন চন্দরপল ৪৩ ও জাস্টিন গ্রেভস ১৫ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন চন্দরপল ৫৬ ও গ্রেভস ৪৬ রানে আউট হন। পরের দিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়ক রোস্টন চেজ অপরাজিত ৪৩, জশুয়া বিশপ ১৫ ও শামার জোসেফ ৪ রান করেন।

বল হাতে বাংলাদেশের নাইম হাসান ৪টি, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নেন।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ৩৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ১৩, তানজিদ হাসান-তাওহিদ হৃদয় শূন্য এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০ রানে আউট হন। এসময় ওয়েস্ট ইন্ডিজের চেজ ৩ উইকেট নেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা হোয়াইটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা হোয়াইটের

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ২৮ বছর বয়সে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের লেগ স্পিনার বেন হোয়াইট।

10/30/2026

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের জয়

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের জয়

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬: ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করে আল নাসরকে নবম জয় পাইয়ে দিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

10/30/2026

রশিদের ২০০ উইকেট শিকারের ম্যাচে সিরিজ নিশ্চিত আফগানিস্তানের

রশিদের ২০০ উইকেট শিকারের ম্যাচে সিরিজ নিশ্চিত আফগানিস্তানের

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬: বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

10/30/2026

মালয়েশিয়ার কাছে হারলো বাংলাদেশ

মালয়েশিয়ার কাছে হারলো বাংলাদেশ

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : আজ পাঞ্জাবের জলন্ধরের সুরজিৎ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ ।

10/30/2026

ডাকেটের সেঞ্চুরিতে সান্ত্বনার জয় ইংল্যান্ডের

ডাকেটের সেঞ্চুরিতে সান্ত্বনার জয় ইংল্যান্ডের

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ওপেনার বেন ডাকেটের সেঞ্চুরিতে পাকিস্তানের মাটিতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সান্ত্বনার জয় পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল।

10/30/2026

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ।

10/30/2026

জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন : আমিনুল হক

জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন : আমিনুল হক

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬(বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

10/29/2026

জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড

জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ৩৫তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১৩টি ইভেন্টের মধ্যে ৮টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে। এর মধ্যে ডাইভিংয়ে হয়েছে একটি নতুন জাতীয় রেকর্ড।

10/29/2026