৩০ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের জয়

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬: ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করে আল নাসরকে নবম জয় পাইয়ে দিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের জয়

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬: ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করে আল নাসরকে নবম জয় পাইয়ে দিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

সৌদি প্রো লিগে নিজেদের ১১তম ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকে আল নাসর ৫-৩ গোলে হারিয়েছে আল খোলুদ ক্লাবকে।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়। এই সমতা ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত অব্যাহত ছিল।

এরপর ৬৬ থেকে ৮১ মিনিটের মধ্যে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি আল নাসরকে ৫-২ গোলে এগিয়ে দেন রোনালদো।

৬৬ মিনিটে বাঁ-পায়ে এবং ৭২ মিনিটে হেডে গোল করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি।

৮১ মিনিটে ডান পায়ের গড়ানো শটে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। দীর্ঘ আড়াই বছর পর হ্যাটট্রিক করলেন তিনি।

২০২৪ সালের মে মাসে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। সর্বশেষ হ্যাটট্রিকও করেছিলেন আল নাসরের জার্সিতেই। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৭তম হ্যাটট্রিক করলেন রোনালদো।

হ্যাটট্রিক গড়া ম্যাচে ক্যারিয়ারে গোল সংখ্যা ৯৮৫-এ নিয়ে গেলেন রোনালদো। ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে আর মাত্র ১৫ গোল বাকি তার। চলতি মৌসুমে আল নাসরের হয়ে ১২ ম্যাচে ৯ গোল করেছেন রোনালদো। এর মধ্যে সৌদি প্রো লিগে ৮ গোল।

শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান কমায় আল খোলুদ। শেষ পর্যন্ত ৫-৩ গোলে ম্যাচ জিতে নেয় আল নাসর।

১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। ১ ম্যাচ বেশি খেলে ২৮ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে আল কাদসিয়াহ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা হোয়াইটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা হোয়াইটের

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ২৮ বছর বয়সে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের লেগ স্পিনার বেন হোয়াইট।

10/30/2026

রশিদের ২০০ উইকেট শিকারের ম্যাচে সিরিজ নিশ্চিত আফগানিস্তানের

রশিদের ২০০ উইকেট শিকারের ম্যাচে সিরিজ নিশ্চিত আফগানিস্তানের

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬: বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

10/30/2026

মালয়েশিয়ার কাছে হারলো বাংলাদেশ

মালয়েশিয়ার কাছে হারলো বাংলাদেশ

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : আজ পাঞ্জাবের জলন্ধরের সুরজিৎ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ ।

10/30/2026

ডাকেটের সেঞ্চুরিতে সান্ত্বনার জয় ইংল্যান্ডের

ডাকেটের সেঞ্চুরিতে সান্ত্বনার জয় ইংল্যান্ডের

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ওপেনার বেন ডাকেটের সেঞ্চুরিতে পাকিস্তানের মাটিতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সান্ত্বনার জয় পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল।

10/30/2026

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ।

10/30/2026

জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন : আমিনুল হক

জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন : আমিনুল হক

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬(বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

10/29/2026

জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড

জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ৩৫তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১৩টি ইভেন্টের মধ্যে ৮টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে। এর মধ্যে ডাইভিংয়ে হয়েছে একটি নতুন জাতীয় রেকর্ড।

10/29/2026

বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চান ক্যাম্পবেল

বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চান ক্যাম্পবেল

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট এখনো সমান অবস্থায় রয়েছে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জন ক্যাম্পবেল। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে আরও কয়েকটি বড় জুটি গড়তে হবে বলে মনে করেন তিনি।

10/29/2026