৩০ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন : আমিনুল হক

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬(বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন : আমিনুল হক

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬(বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, যুব উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ সংগঠক ও ১০ সফল আত্মকর্মীসহ মোট ১৪ জনকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে।

আমিনুল হক আজ সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আগামী ১ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় রাজধানীসহ সারাদেশে দিবসটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।

আমিনুল হক বলেন, আগামী ১ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের মূল উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি আরও বলেন, যুব দিবসের অংশ হিসেবে জ্বালানি সংকট মোকাবিলায় সারাদেশে ১২ হাজার রিনিউয়েবল ও পরিবেশবান্ধব টেকসই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রমের উদ্বোধন করা হবে।

তিনি বলেন, এছাড়া যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে আগামী ১ নভেম্বর ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান নিয়ে এক বিশাল ‘জব ফেয়ার’ বা চাকরি মেলার আয়োজন করা হয়েছে, যেখানে পর্যায়ক্রমে ৩ হাজার থেকে ৫ হাজার জনের চাকরির সুযোগ সৃষ্টি করা হবে।

প্রতিমন্ত্রী জানান, আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হবে।

তিনি আরও জানান, সরকারের যুববান্ধব বিভিন্ন প্রশিক্ষণ, যুব ঋণ ও প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নের মাধ্যমে যুবসমাজ দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

এছাড়াও দেশব্যাপী সকল জেলা ও উপজেলা পর্যায়ে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী যেসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম, খাল খনন কর্মসূচি, রক্তদান কর্মসূচি, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুব ঋণ বিতরণসহ নানা কার্যক্রম।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা হোয়াইটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা হোয়াইটের

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ২৮ বছর বয়সে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের লেগ স্পিনার বেন হোয়াইট।

10/30/2026

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের জয়

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের জয়

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬: ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করে আল নাসরকে নবম জয় পাইয়ে দিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

10/30/2026

রশিদের ২০০ উইকেট শিকারের ম্যাচে সিরিজ নিশ্চিত আফগানিস্তানের

রশিদের ২০০ উইকেট শিকারের ম্যাচে সিরিজ নিশ্চিত আফগানিস্তানের

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬: বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

10/30/2026

মালয়েশিয়ার কাছে হারলো বাংলাদেশ

মালয়েশিয়ার কাছে হারলো বাংলাদেশ

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : আজ পাঞ্জাবের জলন্ধরের সুরজিৎ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ ।

10/30/2026

ডাকেটের সেঞ্চুরিতে সান্ত্বনার জয় ইংল্যান্ডের

ডাকেটের সেঞ্চুরিতে সান্ত্বনার জয় ইংল্যান্ডের

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ওপেনার বেন ডাকেটের সেঞ্চুরিতে পাকিস্তানের মাটিতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সান্ত্বনার জয় পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল।

10/30/2026

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ।

10/30/2026

ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭২ রানের জবাবে ২৪৫ রানে অলআউট হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংস থেকে ২৭ রানের লিড পায় টাইগাররা।

10/30/2026

জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড

জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ৩৫তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১৩টি ইভেন্টের মধ্যে ৮টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে। এর মধ্যে ডাইভিংয়ে হয়েছে একটি নতুন জাতীয় রেকর্ড।

10/29/2026