ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : আজ পাঞ্জাবের জলন্ধরের সুরজিৎ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ ।
এর আগে ভারতের কাছে ১৩-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ১-০ গোলের হেরেছিল বাংলাদেশ।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। ফিল্ড গোলের মাধ্যমে মালয়েশিয়াকে এগিয়ে নেন আবু কামাল আজরাই।
দ্বিতীয় কোয়ার্টারের ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলের ব্যবধান দ্বিগুণ করেন আজরাই।
২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান বাংলাদেশের আমিরুল ইসলাম।
২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে মালয়েশিয়াকে ৩-১ ব্যবধান এগিয়ে দেন আখিমুল্লাহ আনুয়ার।
তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করে খেলে মালয়েশিয়া। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মালয়েশিয়াকে চতুর্থ গোল এনে দেন আজিমুদ্দিন কামারউদ্দিন।
পরের মিনিটে শেলো সিলভেরিয়াসের দুর্দান্ত ফিল্ড গোলে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়া।
৫০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে মালয়েশিয়ার বড় জয় নিশ্চিত করেন আইমান রোজেমি।
আগামী ১ ও ২ নভেম্বর যথাক্রমে দক্ষিণ কোরিয়া এবং চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।







