৩০ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

৩৮তম সেঞ্চুরিতে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক রুট

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ : ৩৮তম সেঞ্চুরিতে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হলেন ইংল্যান্ডের জো রুট।

৩৮তম সেঞ্চুরিতে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক রুট

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ : ৩৮তম সেঞ্চুরিতে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হলেন ইংল্যান্ডের জো রুট।

ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি তুলে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হন রুট।

এই টেস্টের আগে ১৫৬ ম্যাচে ৩৭ সেঞ্চুরি ও ৬৬ হাফ-সেঞ্চুরিতে ১৩ হাজার ২৫৯ রান নিয়ে লংগার ভার্সনে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি।

ভারতের বিপক্ষে চলমান ম্যাচে ইংল্যান্ডের প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি পূর্ণ করেন রুট। ব্যক্তিগত ১২০ রানে পৌঁছে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি।

এই ইনিংস খেলার পথে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস ও ভারতের রাহুল দ্রাবিড়কে টপকে দ্বিতীয় স্থানে ওঠেন রুট।

টেস্টে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ভারতের শচীন টেন্ডুলকারের। ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১ রান করেছেন টেন্ডুলকার।

রুট ১৫৭ টেস্টে ১৩ হাজার ৩৭৯ রান (১২০ রানে থাকা অবস্থায়) নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন।

এরপর তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছে যথাক্রমে- পন্টিং (১৬৮ টেস্টে ১৩ হাজার৩৭৮ রান), ক্যালিস (১৬৬ টেস্টে ১৩ হাজার ২৮৯ রান) এবং দ্রাবিড় (১৬৪ টেস্টে ১৩ হাজার ২৮৮ রান)।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা হোয়াইটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা হোয়াইটের

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ২৮ বছর বয়সে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের লেগ স্পিনার বেন হোয়াইট।

10/30/2026

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের জয়

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের জয়

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬: ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করে আল নাসরকে নবম জয় পাইয়ে দিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

10/30/2026

রশিদের ২০০ উইকেট শিকারের ম্যাচে সিরিজ নিশ্চিত আফগানিস্তানের

রশিদের ২০০ উইকেট শিকারের ম্যাচে সিরিজ নিশ্চিত আফগানিস্তানের

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬: বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

10/30/2026

মালয়েশিয়ার কাছে হারলো বাংলাদেশ

মালয়েশিয়ার কাছে হারলো বাংলাদেশ

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : আজ পাঞ্জাবের জলন্ধরের সুরজিৎ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ ।

10/30/2026

ডাকেটের সেঞ্চুরিতে সান্ত্বনার জয় ইংল্যান্ডের

ডাকেটের সেঞ্চুরিতে সান্ত্বনার জয় ইংল্যান্ডের

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ওপেনার বেন ডাকেটের সেঞ্চুরিতে পাকিস্তানের মাটিতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সান্ত্বনার জয় পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল।

10/30/2026

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ।

10/30/2026

ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭২ রানের জবাবে ২৪৫ রানে অলআউট হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংস থেকে ২৭ রানের লিড পায় টাইগাররা।

10/30/2026

জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন : আমিনুল হক

জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন : আমিনুল হক

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬(বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

10/29/2026