১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে সামর্থ্য ও দৃঢ়তার প্রমাণ দিয়েছে বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিজেদের সামর্থ্য ও দৃঢ়তার প্রমাণ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজে বাংলাদেশ দলের মানসিকতায় লক্ষণীয় পরিবর্তন এবং গভীরতা ফুটে উঠেছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে সামর্থ্য ও দৃঢ়তার প্রমাণ দিয়েছে বাংলাদেশ

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিজেদের সামর্থ্য ও দৃঢ়তার প্রমাণ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজে বাংলাদেশ দলের মানসিকতায় লক্ষণীয় পরিবর্তন এবং গভীরতা ফুটে উঠেছে।

বিশেষ করে টাইগারদের পেস বোলিং ইউনিট প্রশংসার দাবীদার বলে জানান বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

ওয়ানডে সিরিজ শেষে মিরাজ বলেন, 'এই সিরিজে আমরা চাপের মুখে আমাদের গভীরতা ও দৃঢ়তা দেখিয়েছি।

দলের জয়ে সবাই অবদান রেখেছে। আমরা একটি দল হিসেবে খেলেছি এবং চাপের মুখে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখিয়েছি।'

মিরপুরে প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ৮৬ রানে এবং দ্বিতীয়টি বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতে এক ম্যাচ বাকী থাকতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এতে টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা।

তৃতীয় ও শেষ ম্যাচে বেঞ্চের শক্তিও পরীক্ষা করেছে বাংলাদেশ। এই পরীক্ষা করতে গিয়ে নাহিদ রানাকে বিশ্রাম দেয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। রানার জায়গায় সিরিজে প্রথম সুযোগ পেয়ে বল হাতে বাজিমাত করেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। ৪৮ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন শরিফুল।

ইনিংসের শুরুতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে ফেলার পাশাপাশি শেষ দিকে পরপর দুই ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেন শরিফুল। শেষ পর্যন্ত ১ উইকেটে হারলেও শরিফুল বাহ্বা কুড়িয়েছেন। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের জয়ে অবদান ছিল পেসারদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের উন্নত পারফরমেন্স ও আত্মবিশ্বাস ফুটে উঠেছে বলে মনে করেন মিরাজ।

তার মতে প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে সমীহ করছে। মিরাজ বলেন, 'আমরা তাদের কাছ থেকে সমীহ পাচ্ছি।

তারা আমাদের বোলার এবং ব্যাটারদের নিয়ে আলোচনা করছে। এমন পারফরমেন্সই আমাদের উন্নতির প্রমাণ দিচ্ছে।'

আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপেও পারফরমেন্সের ধারা অব্যাহত রাখার আশা করছেন মিরাজ।

দীর্ঘ দিন পর দলে ফিরেই ব্যাট-বল হাতে চমক দেখিয়েছেন ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ৩ ইনিংসে দুই হাফ-সেঞ্চুরিতে ১৫৭ রানের পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান মোসাদ্দেক।

এছাড়া ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসরা। ৩ ইনিংস করে ব্যাট করে হৃদয় ১৫৪, শান্ত ১৩২ ও লিটন ৮৬ রান করেন।

এই সিরিজ ঘরের মাঠের কন্ডিশনে বাংলাদেশের কৌশলগত পরিবর্তনেও ভূমিকা রেখেছে। ধীরগতির উইকেটের পরিবর্তে স্পোর্টিং উইকেটে খেলছে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচ হারলেও, পুরো সিরিজ জুড়ে দলের পারফরমেন্সের উন্নতি ফুটিয়ে তুলেছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026