১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইতালির কোচের প্রস্তাব পাবার কথা স্বীকার করলেন আনচেলত্তি

BSSঢাকা

ঢাকা, ৩০ জুলাই ২০২৬ (বাসস) : ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পাবার বিষয়টি নিশ্চিত করেছেন কার্লো আনচেলত্তি। তবে তিনি জানান, ব্রাজিল জাতীয় দলের প্রতি নিজের অঙ্গীকারের কারণেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

ইতালির কোচের প্রস্তাব পাবার কথা স্বীকার করলেন আনচেলত্তি

ঢাকা, ৩০ জুলাই ২০২৬ (বাসস) : ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পাবার বিষয়টি নিশ্চিত করেছেন কার্লো আনচেলত্তি। তবে তিনি জানান, ব্রাজিল জাতীয় দলের প্রতি নিজের অঙ্গীকারের কারণেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

একসময় আনচেলত্তির সতীর্থ ইতালির তৎকালীন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত এসি মিলানে তার অধীনে খেলেছেন। গত সপ্তাহে সাংবাদিকদের মালদিনি জানান, টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়ার পর তিনি আনচেলত্তির সঙ্গে ইতালির কোচের দায়িত্ব নেওয়ার বিষয়ে যোগাযোগ করেছিলেন।

ইএসপিএনের সাংবাদিক পেদ্রো ইভো আলমেইদাকে বুধবার দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, "এটি চুক্তির বিষয় নয়, সেটাই কারণ নয়।"

তিনি বলেন, "কারণ আমি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং এই দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। প্রথম বছরেই এই দেশ আমাকে যে আন্তরিকভাবে গ্রহণ করেছে, তার জন্য আমি এখানে থাকতে চাই।"

তিনি আরও বলেন, "অবশ্যই আমি ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানিয়েছি। কিন্তু আমি এখানে থাকতে চাই, কারণ যে দেশ আমাকে এত উষ্ণভাবে গ্রহণ করেছে এবং যে প্রতিষ্ঠান আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, তাদের সঙ্গে থাকাই আমার কাছে সঠিক ও ন্যায্য বলে মনে হয়েছে।"

আনচেলত্তির না বলার পর ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) সাবেক ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকেও প্রস্তাব দেয়। কিন্তু তিনিও তা প্রত্যাখ্যান করেন। এরপর আন্দ্রে পিরলোকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রাশিয়ান বেটিং প্রতিষ্ঠান ফনবেটের সঙ্গে স্পনসরশিপ চুক্তি ঘিরে রাজনৈতিক বিতর্কের কারণে ভেস্তে যায়।

শেষ পর্যন্ত সোমবার দ্বিতীয়বারের মতো ইতালির প্রধান কোচ হিসেবে রবার্তো মানচিনির নাম ঘোষণা করা হয়।

রিয়াল মাদ্রিদ ছাড়ার এক বছর পর ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়া আনচেলত্তি গত মে মাসে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন।

তার অধীনে ব্রাজিল ১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেযয়। নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর ৬৭ বছর বয়সী এই ইতালিয়ান কোচ বলেন, ব্রাজিলের সঙ্গে তার কাজ এখনো শেষ হয়নি।

তিনি বলেন, "বিশ্বকাপের ফল ভালো হয়নি। এতে সবাই হতাশ হয়েছে এবং আমরা সবাই দুঃখিত। কিন্তু অতীতের দিকে এক চোখে তাকিয়ে, অন্য চোখে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। কারণ আগামী প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে আমরা আশাবাদী। এই দেশে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই এবং তাদের নিয়ে আমরা ইতিবাচক ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।"

আনচেলত্তি জানান, তিনি এখন নতুন চেহারার একটি দল গড়াার পরিকল্পনা করছেন, যেখানে কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের জায়গায় তরুণদের সুযোগ দেওয়া হবে।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারও সেই বিদায়ী প্রজন্মের একজন। মঙ্গলবার তিনি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছেন।

এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, "ইতিহাস বলে, একটি প্রজন্মের সমাপ্তি হয় এবং তার জায়গায় আরেকটি প্রজন্ম আসে। নতুন প্রজন্মকে আগেরটির চেয়েও ভালো হতে হবে।"

এ্যালিসন বেকার, ক্যাসেমিরো, ডানিলো ও এ্যালেক্স সান্দ্রোর মতো ৩৩ বছর বা তার বেশি বয়সী খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন, তাদের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি, তবে পরিবর্তন যে আসছে তা স্পষ্ট।

তিনি বলেন, "আমাদের ধারণা, তাদের মধ্যে কেউ কেউ দলে থাকতে পারে। কিন্তু আমাদের একটি নতুন চক্রের দিকে এগোতে হবে, আর সেই লক্ষ্যেই আমরা নতুন খেলোয়াড়দের সুযোগ দেব।"

তিনি আরও যোগ করেন, "এটি একটি অধ্যায়ের সমাপ্তি। অবশ্যই তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে হবে। তাদের সবার প্রতিই আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026