১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ায় ব্যাটাররা ছন্দ ফিরে পাবে : শান্ত

BSSঢাকা

ঢাকা, ৩০ জুলাই ২০২৬ (বাসস) : সর্বশেষ জিম্বাবুয়ে সফরে বাজে পারফরমেন্স সত্ত্বেও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বলে বিশ্বাস করেন টাইগারদের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে ঐ টেস্টে ব্যাটারদের বাজে ব্যাটিংকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছেন শান্ত।

আজ সাংবাদিকদের শান্ত বলেন, 'কখনও কখনও কোনো দলের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সময় লাগতে পারে, জিম্বাবুয়েতে ঠিক সেটাই হয়েছিল। টেস্ট ম্যাচটি ব্যাটারদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল।' তিনি আরও বলেন, 'তবে আমি কোনো অজুহাত দিতে চাই না। আমরা যেভাবে খেলেছি, তার চেয়ে ভালো খেলা জিম্বাবুয়েতে সম্ভব ছিল।'

হতাশাজনক পারফরমেন্স সত্ত্বেও, অস্ট্রেলিয়ার মাটিতে দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন শান্ত। তিনি বলেন, 'আমাদের লক্ষ্য হবে, এমন ধস যেন আর না হয়। আমরা যেভাবে খেলেছি, আমার মনে হয় ম্যাচটি আমাদের জন্য খারাপ ছিল। আমি বিশ্বাস করি, আমরা ঘুরে দাঁড়াতে পারব।'

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বাজে ব্যাটিং পারফরমেন্সের পর অস্ট্রেলিয়ান কন্ডিশনে বাড়তি গতি ও বাউন্সের সাথে দল কীভাবে মানিয়ে নেবে, সেটি নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে শান্ত বলেছেন, 'অস্ট্রেলিয়া সফরে ব্যাটাররা ছন্দ ফিরে পাবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরমেন্স উপহার দেবে।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026