১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ার ২০ উইকেট শিকারের ব্যাপারে আশাবাদী শান্ত

BSSঢাকা

ঢাকা, ৩০ জুলাই ২০২৬ (বাসস) : ইনজুরির কারণে বোলিং আক্রমণ কিছুটা দুর্বল হবার পরও, আসন্ন টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার ২০টি উইকেট শিকারে নিজের দলের বোলারদের ওপর আস্থা রেখেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অস্ট্রেলিয়ার ২০ উইকেট শিকারের ব্যাপারে আশাবাদী শান্ত

ঢাকা, ৩০ জুলাই ২০২৬ (বাসস) : ইনজুরির কারণে বোলিং আক্রমণ কিছুটা দুর্বল হবার পরও, আসন্ন টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার ২০টি উইকেট শিকারে নিজের দলের বোলারদের ওপর আস্থা রেখেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ইনজুরির কারণে পেসার নাহিদ রানা, বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম এবং উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ দল।

আজ সাংবাদিকদের শান্ত বলেন, 'অস্ট্রেলিয়ায় আমাদের প্রত্যাশা থাকবে, পেসাররা যেন ২০ উইকেট শিকার করে। আমাদের দু'জন অভিজ্ঞ স্পিনারও আছে, যারা তাদের সহায়তা করবে।'

তিনি আরও বলেন, 'এই দলের পেসাররা বেশ দক্ষ। মুশফিক হাসান ছাড়া বাকি সবাই দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তারা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী বল করতে পারে, তবে আমাদের পক্ষে ২০টি উইকেট নেওয়া সম্ভব।'

অধিনায়ক জানান, দলের নিয়ন্ত্রণের বাইরের বিষয় ইনজুরি এবং যারা দলে সুযোগ পেয়েছে তাদের ভালো করার সামর্থ্য আছে।

শান্ত বলেন, 'ইনজুরি আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যেকোনো খেলোয়াড় যেকোনো সময় ইনজুরিতে পড়তে পারেন। তবে অস্ট্রেলিয়াগামী দলের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি, তারা ভালো ক্রিকেট খেলতে পারবে। এর চেয়ে ভালো কোনো খেলোয়াড় থাকতে পারত কি না, সেটা নিয়ে ভাবাটা যৌক্তিক হবে না। আসল বিষয় হলো, এই দল নিয়ে আমরা কতটা ভালো খেলতে পারি এবং খেলোয়াড়দের ওপর আমার কতটা আস্থা আছে।'

চোটের কারণে দলের বাইরে থাকা তিন খেলোয়াড়ের গুরুত্ব স্বীকার করে শান্ত জানান, তাদের অনুপস্থিতি অন্যদের প্রমাণ করার সুযোগ তৈরি করে দিয়েছে।

টাইগার দলনেতা বলেন, 'রানা-শরিফুল ও লিটন দাস নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে দলে যারা আছেন, তারাও বহু বছর ধরে খেলছেন। যারা খেলার সুযোগ পাবেন, তাদের জন্য এটি অনেক বড় সুযোগ।' তিনি আরও বলেন, 'অধিনায়ক হিসেবে সবসময়ই সেরা খেলোয়াড়দের পাওয়া যাবে, এমনটা আশা করা ঠিক হবে না। যারা দলে নির্বাচিত হয়েছেন, তাদের ওপর আমার পূর্ণ আস্থা আছে।'

দুই দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়া সফর না করলেও সেখানকার পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া হবে সাফল্যের চাবিকাঠি, এমনটাই মনে করেন শান্ত।

তিনি বলেন, 'এখান থেকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে ধারণা করা কঠিন। সেখানে পৌঁছানোর পর আমরা বুঝতে পারব, সেখানে কি অবস্থা। পরিস্থিতি যেমনই হোক, পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026