১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর শাস্তি পেলেন শাহজাদ-আব্বাস

BSSঢাকা

ঢাকা, ৩০ জুলাই ২০২৬ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের দুই পেসার খুররম শাহজাদ ও মোহাম্মদ আব্বাসকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর শাস্তি পেলেন শাহজাদ-আব্বাস

ঢাকা, ৩০ জুলাই ২০২৬ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের দুই পেসার খুররম শাহজাদ ও মোহাম্মদ আব্বাসকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ১৭তম ওভারে শাই হোপকে বোল্ড করার পর তার কাছে গিয়ে আগ্রাসী উদযাপন করেন শাহজাদ। ঐ ইনিংসে জোমেল ওয়ারিক্যানকে ফিরিয়ে আব্বাসও আগ্রাসী উদযাপন করেন। এই দুই ঘটনাকেই আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে আইসিসি।

আইসিসির আচরণবিধির ২.৫ ধারায় বলা হয়েছে, কোনো ব্যাটার আউট হবার পর তাকে অপমান করা বা উস্কানিমূলক ভাষা, অঙ্গভঙ্গি কিংবা আচরণ প্রদর্শন শাস্তিযোগ্য অপরাধ।

বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে শাহজাদকে। অন্যদিকে আনুষ্ঠানিক তিরস্কার করা হয়েছে আব্বাসকে। এছাড়াও একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে শাহজাদ ও আব্বাসের নামের পাশে। গত ২৪ মাসে আব্বাস ও খুররম দু'জনেরই এটি প্রথম ডিমেরিট পয়েন্ট।

শাহজাদ ও আব্বাসের আচরণবিধি ভঙ্গের অভিযোগ ম্যাচ রেফারির কাছে তুলে ধরেন অন-ফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও রিচার্ড কেটেলবরো এবং তৃতীয় আম্পায়ার জয়ারামন মদনগোপাল। পরে পাকিস্তানের দুই ক্রিকেটারকে শাস্তি দেন ম্যাচ রেফারি জেফ ক্রো।

ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে নিজেদের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেন শাহজাদ ও আব্বাস। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯০ রানে হারে পাকিস্তান।

আগামী ২ আগস্ট পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026