১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন রাহানে

BSSঢাকা

ঢাকা, ৩০ জুলাই ২০২৬ (বাসস) : সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যাটার আজিঙ্কা রাহানে। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দেন তিনি। এরমধ্য দিয়ে রাহানের ১২ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন রাহানে

ঢাকা, ৩০ জুলাই ২০২৬ (বাসস) : সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যাটার আজিঙ্কা রাহানে। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দেন তিনি। এরমধ্য দিয়ে রাহানের ১২ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।

২০১১ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাহানের। এরপর দেশের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।

টেস্ট ক্রিকেটে ১২টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরিতে ৫,০৭৭ রান করেন রাহানে। ওয়ানডেতে তিন সেঞ্চুরি ও ২৪ হাফ-সেঞ্চুরিতে ২,৯৬২ এবং টি-টোয়েন্টিতে ৩৭৫ রান করেছেন তিনি।

অফ ফর্মের কারণে ২০২৩ সালে দল থেকে বাদ পড়েন রাহানে। ২০২৩ সালের জুলাইয়ে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন এই ডান-হাতি ব্যাটার।

অবসর নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ৩৮ বছর বয়সী রাহানে বলেন, 'ব্যাটিংয়ের ক্ষেত্রে আমি সবসময়ই টাইমিং-এর ওপর ভরসা করেছি এবং এর গুরুত্ব সবসময়ই বুঝেছি। আজ আমার মনে হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট এবং সব ধরনের ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর ও অবসরের ঘোষণা দেওয়ার এটাই সঠিক সময়।'

রাহানে আরও বলেন, 'প্রথম-শ্রেণীর ক্রিকেটার হিসেবে আমার অভিষেকের পর ভারতীয় ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে। গত ২০ বছর ধরে এর অংশ হতে পেরে আমি গর্বিত। ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার অধ্যায় শেষ হলেও খেলার সাথে আমার যাত্রাপথ কিন্তু থেমে যাচ্ছে না। পরবর্তী প্রজন্মকে সহায়তা করার অপেক্ষায় আছি।'

ভারতকে ৬ টেস্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন রাহানে। তার অধীনে ৪টিতে জয় ও ২টিতে ড্র করে টিম ইন্ডিয়া। ২০২১ সালে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ভারতকে নেতৃত্ব দেন রাহানে।

অ্যাডিলেডে বিরাট কোহলির নেতৃত্বে সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে ৮ উইকেটে ম্যাচ হারে ভারত। এরপর নিয়মিত অধিনায়ক কোহলি পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে গেলে দলের দায়িত্ব পান রাহানে। দ্বিতীয় টেস্ট ৮ উইকেট জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। ঐ ম্যাচের প্রথম ইনিংসে ১১২ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন রাহানে।

এরপর সিডনিতে তৃতীয় টেস্ট ড্র এবং ব্রিজবেনে চতুর্থ টেস্ট ৩ উইকেটে জিতে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ পায় ভারত।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026