১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইংল্যান্ডের নতুন কোচ ফ্লেমিং, পুনরায় অধিনায়ক রুট

BSSঢাকা

ঢাকা, ৩০ জুলাই ২০২৬ (বাসস) : ইংল্যান্ড টেস্ট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। সেই সাথে দ্বিতীয়বারের মত টেস্ট অধিনায়ক হলেন দলের সেরা ব্যাটার জো রুট।

ইংল্যান্ডের নতুন কোচ ফ্লেমিং, পুনরায় অধিনায়ক রুট

ঢাকা, ৩০ জুলাই ২০২৬ (বাসস) : ইংল্যান্ড টেস্ট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। সেই সাথে দ্বিতীয়বারের মত টেস্ট অধিনায়ক হলেন দলের সেরা ব্যাটার জো রুট।

গেল মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। এছাড়া ঐ সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অধিনায়ক বেন স্টোকস।

এরপর থেকে জাতীয় দলের জন্য কোচ ও অধিনায়কের খোঁজে ছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অবশেষে রুটকে অধিনায়ক হিসেব ফেরানোর পাশাপাশি নতুন কোচ হিসেবে ফ্লেমিংকে নিয়োগ দিলো ইসিবি।

অধিনায়কের দায়িত্ব পেয়ে রুট বলেন, 'ইংল্যান্ড দলের টেস্ট অধিনায়ক হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়ার প্রস্তাব পাওয়াটা আমার জন্য অনেক বেশি সম্মান ও সৌভাগ্যের।'

তিনি আরও বলেন, 'টেস্ট অধিনায়কত্ব বেশ কঠিন, তবে তৃপ্তিদায়ক কাজ। গত মাসে ম্যাককালামের সাথে কাজ করার সুবাদে এই দায়িত্বের স্বাদ পুনরায় পাওয়ার পর, নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি উচ্ছ্বসিত।'

এর আগে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬৪টি টেস্টে ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন রুট। এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রুট। ২শ টেস্টে ১৫,৯২১ রান নিয়ে শীর্ষে আছেন টেন্ডুলকার। ১৬৬ টেস্টে রুটের রান এখন ১৪,১১৪।

এই প্রথমবারের মত কোনো দেশের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন ফ্লেমিং। এর আগে ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৭ বছর চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ ছিলেন তিনি। তার অধীনে রেকর্ড পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই।

ইংল্যান্ডের কোচের দায়িত্ব পেয়ে ফ্লেমিং বলেন, 'সবসময় লক্ষ্য থাকে জয়ী হওয়া। তবে একই সঙ্গে, মধ্য ও দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য দলকে সঠিক অবস্থানে নিয়ে যাওয়াটাও জরুরি।'

৫৩ বছর বয়সী ফ্লেমিং আরও বলেন, 'অধিনায়ক হিসেবে জো রুটের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। রুট অসাধারণ প্রতিভার অধিকারী। ইতোমধ্যে অনেক কিছু অর্জন করেছে সে। তার কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার বাকি আছে। আমি তাকে সহায়তা করতে আগ্রহী। যাতে এই ভূমিকায় আনন্দ খুঁজে পান এবং সফল হতে পারেন। কারণ তার আগের মেয়াদের তুলনায় বর্তমান প্রেক্ষাপটটি ভিন্ন।'

কোচের দায়িত্ব পেলেও এখনই দলের সাথে যুক্ত হচ্ছেন না ফ্লেমিং। বছরের শেষের দিকে দলের সাথে যুক্ত হবেন তিনি। তাই ১৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারপ্রাপ্ত হিসেবে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক ক্রিকেটার মার্কাস ট্রেসকোথিক। টেস্টের দায়িত্ব ছাড়লেও ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন ম্যাককালাম।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026