১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

BSSঢাকা

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : পেসার নাহিদ রানার দারুণ বোলিং ও ইয়াসির আলির হাফ-সেঞ্চুরির পরও জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল সফরকারী বাংলাদেশ। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরেছে টাইগাররা।

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : পেসার নাহিদ রানার দারুণ বোলিং ও ইয়াসির আলির হাফ-সেঞ্চুরির পরও জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল সফরকারী বাংলাদেশ। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরেছে টাইগাররা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৯ ওভারে ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। মাত্র ৮ রানে শেষ ৫ ব্যাটারকে হারায় টাইগাররা।

বুলাওয়ায়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়। ব্যাট হাতে নেমে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও টাদিওয়ানাশে মারুমানি। ২১ বলে ৩৭ রান তুলে দলকে ঝড়ো শুরু এনে দেন দু'জনে।

চতুর্থ ওভারে প্রথমবারের মত আক্রমণে এসেই জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙ্গেন বাংলাদেশ পেসার নাহিদ রানা। ওভারের তৃতীয় বলে ডিপ স্কয়ার লেগে সাইফ হাসানকে ক্যাচ দেন মারুমানি। ২টি ছক্কায় ৯ বলে ১৪ রান করেন মারুমানি।

দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে জিম্বাবুয়ের রানের চাকা সচল রাখেন বেনেট ও ডিওন মায়ার্স। এতে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৪ রান পায় স্বাগতিকরা।

নবম ওভারে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। ছক্কায় মারতে গিয়ে ডিপ মিড উইকেটে বদলি ফিল্ডার রিশাদ হোসেনকে ক্যাচ দেন মায়ার্স। ২০ বলে ২০ রান করেন তিনি। বেনেটের সাথে ৩২ বলে ৩৮ রান যোগ করেন মায়ার্স।

দলের রান ১শ স্পর্শ করার আগে সাজঘরে ফিরেন বেনেট। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে রানার বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে তানজিদ হাসানকে ক্যাচ দেন তিনি। ৬টি চার ও ১টি ছক্কায় ৩০ বলে ৪৪ রান করেন বেনেট।

দলীয় ৯০ রানে বেনেটের বিদায়ের পর চতুর্থ উইকেটে ১৮ বলে ২৬ রানের জুটিতে জিম্বাবুয়ের রান ১শ পার করেন অধিনায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্ল। রাজাকে থামিয়ে জুটি ভাঙ্গেন সাইফুদ্দিন। লং অফে হৃদয়কে ক্যাচ দেন ২টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ২০ রান করা রাজা।

দলীয় ১১৬ রানে রাজার ফেরার পর জোড়া উইকেট তুলে নেন রানা। ১৮তম ওভারে পরপর দুই বলে মিল্টন শুম্বাকে ১১ ও তাশিঙ্গা মুসেকিয়াকে খালি হাতে বিদায় দিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান রানা। কিন্তু সেটি রুখে দেন ব্র্যাড ইভান্স।

সপ্তম উইকেটে ১৫ বলে ৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে জিম্বাবুয়েকে লড়াকু পুঁজি এনে দেন বার্ল ও ইভান্স। ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে জিম্বাবুয়ে। ২ চার ও ১ ছক্কায় ২৫ বলে অপরাজিত ৩০ রান করেন বার্ল। ৪ বাউন্ডারিতে ১০ বলে অনবদ্য ১৯ রান করেন ইভান্স।

৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার রানা। ৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই সেরা বোলিং ফিগার রানার। এছাড়া সাইফুদ্দিন ৩৫ রানে ২ উইকেট শিকার করেন।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান ১৫ বলে ১২ এবং তানজিদ ৮ বলে ১৬ রান করে জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভার শিকার হন।

তিন নম্বরে নামা পারভেজ হোসেনকে ৫ রানে বিদায় দেন জিম্বাবুয়ের আরেক পেসার ব্লেসিং মুজারাবানি। চতুর্থ উইকেটে ২৯ বলে ৩৯ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন অধিনায়ক তাওহিদ হৃদয় ও ইয়াসির আলি। তবে দলীয় ৭৩ রানে এই জুটি ভাঙ্গেন জিম্বাবুয়ের স্পিনার মিল্টন শুম্বা। ১৩ বলে ১৪ রান করা হৃদয়কে শিকার করেন তিনি।

এরপর ক্রিজে এসে ৩ রানে রান আউট হন নুরুল হাসান। ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

ষষ্ঠ উইকেটে জিম্বাবুয়ের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন ইয়াসির ও মাহেদি হাসান। ৩৭ বলে ৫২ রানের জুটিতে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন দু'জনে। এই জুটিতে ১২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩৩ বলে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান ইয়াসির।

৩টি চারে ১৯ রান করা মাহেদিকে থামিয়ে জিম্বাবুয়েকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দেন মুজারাবানি।

দলীয় ১৩০ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে মাহেদি ফেরার পর থেকে যাওয়ার আসার মিছিল শুরু করে বাংলাদেশের ব্যাটাররা। এতে ১৯ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় টাইগাররা। মাত্র ৮ রানে শেষ ৫ উইকেট হারায় তারা।

এক প্রান্ত আগলে লড়াই করা ইয়াসির দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন। তার ৩৮ বলের ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা ছিল।

মুজারাবানি ও এনগারাভা ৪টি করে উইকেট নেন।

১-০ ব্যবধানে পিছিয়ে থেকে আগামী ১৭ জুলাই বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026