১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ভীষণ হতাশ : বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর আক্ষেপ এমবাপ্পের

BSSঢাকা

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। মঙ্গলবার স্পেনের কাছে ২-০ গোলে সেমিফাইনালে হারের জন্য তিনি দলের কৌশলগত ভুলকেই দায়ী করেছেন।

ভীষণ হতাশ : বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর আক্ষেপ এমবাপ্পের

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। মঙ্গলবার স্পেনের কাছে ২-০ গোলে সেমিফাইনালে হারের জন্য তিনি দলের কৌশলগত ভুলকেই দায়ী করেছেন।

বিশ্বকাপের শেষ চারে ওঠার পথে এমবাপ্পে ছিলেন টুর্নামেন্টের অন্যতম উজ্জ্বল তারকা। দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলা ফ্রান্সের হয়ে তিনি আটটি গোল করে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছিলেন।

কিন্তু ২৭ বছর বয়সী এই ফরাসি অধিনায়কের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে খেলার স্বপ্ন হঠাৎই থেমে যায়। টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে স্পেন পুরো ম্যাচে ফ্রান্সকে ছাপিয়ে যায়।

ফরাসি টেলিভিশন চ্যানেল এম৬-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, এই পরাজয় পুরো দলের জন্য "ভীষণ হতাশাজনক"।

তিনি বলেন, "আমি মনে করি না আমরা সেই ম্যাচটি খেলতে পেরেছি, যেভাবে খেলতে চেয়েছিলাম, কৌশলগতভাবে দিক থেকে কিংবা সামগ্রিক পারফরম্যান্সের দিক থেকেও নয়।"

রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড আরও বলেন, "বিশ্বকাপের সেমিফাইনালে আপনি যদি নিজের পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারেন, তাহলে জয় পাওয়া সম্ভব নয়।"

ফ্রান্সের ম্যাচ পরিকল্পনা সম্পর্কে এমবাপ্পে বলেন, "আমাদের লক্ষ্য ছিল তাদের ওপরের দিক থেকেই চাপ সৃষ্টি করা, যাতে তারা নিজেদের ধীর, নিয়ন্ত্রিত ছন্দে খেলতে না পারে। কারণ ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা আমাদের চেয়ে ভালো। কিন্তু আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি।"

তিনি মনে করেন, ম্যাচের মূল পার্থক্য গড়ে দিয়েছে মাঝমাঠের লড়াই।

ফ্রান্সের আদ্রিয়ান রাবোয়িত ও অরেলিয়ান টিচুয়ামেনির জুটি স্পেনের রদ্রি, ডানি ওলমো এবং ফাবিয়ান রুইজের বিপক্ষে শুরু থেকেই চাপে পড়ে যায়।

এমবাপ্পে বলেন, "মাঝমাঠে আমরা বারবার তিন বনাম দুই পরিস্থিতিতে পড়ে যাচ্ছিলাম। আর স্পেনের বিপক্ষে এটা বড় সমস্যা। সবকিছু মিলিয়েই ফলাফল এসেছে- পরাজয়। এটি ভীষণ হতাশাজনক।"

তবে এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে আবারও ঘুরে দাঁড়াানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ফ্রান্স অধিনায়ক, "আমাদের স্বপ্ন ছিল ফাইনালে ওঠা, দেশের মানুষকে স্বপ্ন দেখার সুযোগ দেওয়া এবং ইতিহাস গড়া। এখন আমাদের মাথা উঁচু রেখেই এই বাস্তবতাকে মেনে নিতে হবে। আমি বিশ্বাস করি, জিতলে যেমন মাথা উঁচু করে জিততে হয়, হারলেও তেমনি মাথা উঁচু রেখেই হারতে হয়।"

তিনি আরও বলেন, "কিন্তু এই মুহূর্তে আমরা ভীষণ হতাশ। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আমি এবং পুরো দল কতটা হতাশ। তবুও বিষয়টি যতই হতাশার মনে হোক না কেন, আমাদের আবার উঠে দাঁড়াতে হবে। কিছুদিন বিশ্রাম নিতে হবে, তারপর নতুন অধ্যায় শুরু করতে হবে। কারণ ফুটবল কারও জন্য অপেক্ষা করে না। আমাদের নতুন করে শুরু করতে হবে, এই ব্যর্থতাকে পেছনে ফেলে সেখান থেকে শিক্ষা নিতে হবে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026