১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

BSSঢাকা

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের চোখ আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের দিকে। এই মাঠেই বুধবার বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই লড়াই এমনিতেই দারুণ আকর্ষণীয়। তার ওপর দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা ম্যাচটিকে আরও বেশি আলোচনার কেন্দ্রে ন...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের চোখ আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের দিকে। এই মাঠেই বুধবার বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই লড়াই এমনিতেই দারুণ আকর্ষণীয়। তার ওপর দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা ম্যাচটিকে আরও বেশি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

লিওনেল স্কালোনির আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছে। ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনো দল টানা দুই বিশ্বকাপ জিততে পারেনি। যদি আর্জেন্টিনা তা করতে পারে, তবে সেটি হবে কিংবদন্তি মেসির জন্য এক অবিস্মরণীয় বিদায়।

৩৯ বছর বযয়সী মেসি এবারের আসরে ৮ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপে তাঁর অনুপ্রেরণায় আর্জেন্টিনা শিরোপা জিতেছিল। তখন অনেকেই ভেবেছিলেন, সেটিই হবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তাঁর শেষ উপস্থিতি।

কিন্তু মেসি আবারও ফিরেছেন এবং সেমিফাইনালে দলকে তুলতে গুররুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে কঠিন ৩-২ ব্যবধানে জয়ের দুই ম্যাচেই তিনি গোল করেছেন।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের আসওে এখন পর্যন্ত যেসব প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে, তাদের তুলনায় অনেক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সেমিফাইনালে খেলতে যাচ্ছে। যদিও ইংল্যান্ড পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকভাবে সেরা ফুটবল খেলতে পারেনি।

থমাস টাচেলের দলের ভরসা ছিলেন মূলত অধিনায়ক হ্যারি কেন ও জুড বেলিংহাম। ইংল্যান্ডের ১৩ গোলের মধ্যে ১২টিই এসেছে এই দুই তারকার কাছ থেকে।

২০০২ সালের বিশ্বকাপের পর এবারই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ইংল্যান্ডকে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে তোলার লক্ষ্য নিয়ে নামলেও ম্যাচটির ঐতিহাসিক গুরুত্ব টাচেলকে বাড়তি চাপ দিচ্ছে।

তিনি বলেন, "আমি কোনো বোঝা অনুভব করছি না। চাপ অবশ্যই থাকবে এবং আমরা কিছুটা নার্ভাস থাকব, তবে এটা স্বাভাবিক।"

তিনি আরও বলেন, "যে বিষয়টি আমার ভালো লাগে, তা হলো আমি অনুভব করছি খেলোয়াড়রা সত্যিই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ মানসিকতায় আছে, তারা ক্ষুধার্ত এবং এই ম্যাচটি খেলতে মুখিয়ে রয়েছে।"

জার্মান এই কোচ আরও জানান, অসুস্থতার কারণে ভুগতে থাকা মিডফিল্ডার ডিক্লান রাইস শুরুর একাদশে খেলতে প্রস্তুত।

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের ইতিহাস নাটকীয় ঘটনায় ভরপুর। বিশ্বকাপে তাদের সবচেয়ে স্মরণীয় লড়াইটি হয়েছিল ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ গোলে জিতেছিল। ম্যাচে দিয়েগো ম্যারাডোনা দুটি গোল করেছিলেন। এর মধ্যে একটি ছিল "হ্যান্ড অব গড" গোল, আর অন্যটি ছিল একক নৈপুণ্যে করা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল।

এর ১২ বছর পর, ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে ডেভিড বেকহ্যাম লাল কার্ড দেখেন এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা।

তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সাম্প্রতিক দিনগুলোতে এই ম্যাচকে রাজনৈতিক রঙ না দেওয়ার চেষ্টা করেছেন।

তিনি বলেন, "বাস্তবতা হলো এটি একটি ফুটবল ম্যাচ। অনেক বছর আগে ঘটে যাওয়া বিষয়গুলোর সঙ্গে আমি এটিকে মেলাতে চাই না।"

তিনি আরও বলেন, "ওটা আমাদের ইতিহাসের একটি অত্যন্ত দুঃখজনক সময় ছিল এবং এখন আমরা সে সম্পর্কে খুব বেশি কিছু করতে পারি না। এটি শুধুই একটি ফুটবল ম্যাচ, এর বেশি কিছু নয়।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026