১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সেমিফাইনালের আগে বেলিংহামের শহরে উৎসবের আমেজ

BSSঢাকা

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : আজ রাতে বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড। আর এই ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে সবার মুখে মুখে একটি নাম-জুড বেলিংহাম। এই তারকা মিডফিল্ডারের দুর্দান্দ পারফরম্যান্সই ইংল্যান্ডকে আর্জেন্টিনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে পৌঁছে দিয়েছে।

সেমিফাইনালের আগে বেলিংহামের শহরে উৎসবের আমেজ

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : আজ রাতে বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড। আর এই ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে সবার মুখে মুখে একটি নাম-জুড বেলিংহাম। এই তারকা মিডফিল্ডারের দুর্দান্দ পারফরম্যান্সই ইংল্যান্ডকে আর্জেন্টিনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে পৌঁছে দিয়েছে।

উত্তর আমেরিকার গ্যালারি থেকে শুরু করে ইংল্যান্ডের পাড়ার পানশালা- সবখানেই সমর্থকেরা বিটলসের বিখ্যাত গান ''হেই জুড" গেয়ে উঠছেন। অনেকের গায়ে দেখা যাচ্ছে "Bend it like Bellingham" লেখা টি-শার্ট, যা ২০০০-এর জনপ্রিয় চলচ্চিত্র "Bend it like Beckham"-এর নামের অনুকরণে তৈরি।

তবে ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে সবচেয়ে বেশি সম্মান জানানো হচ্ছে তার জন্মশহর স্টোরব্রিজে। ইংল্যান্ডের মধ্যাঞ্চলে বার্মিংহামের পশ্চিমে অবস্থিত শান্ত এই মার্কেটের শহর এখন যেন বেলিংহামময়।

সাইকেল চালিয়ে শহরের শপিং সেন্টারের পাশ দিয়ে যাওয়ার সময় অবসরপ্রাপ্ত কিথ হল বেলিংহামের সুপারহিরো কমিকস-শৈলীর একটি দেয়ালচিত্রের দিকে তাকিয়ে উষ্ণ অভিবাদন জানান। হল এএফপিকে বলেন, "সে আমাদের এলাকার ছেলে। এখন রিয়াল মাদ্রিদের হয়ে খেললেও সে নিজের শিকড়ের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।"

স্টোরব্রিজ জুনিয়র্স ক্লাবে খেলেই বেলিংহামের ফুটবলজীবনের শুরু। পরে তিনি বার্মিংহাম সিটির যুব দলে যোগ দেন এবং ক্লাবটির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মূল দলে খেলেন।

২১ বছর বয়সী স্থানীয় মুদি দোকানের কর্মী স্যাম হোলডেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "সে আন্তর্জাতিক তারকায় পরিণত হয়েছে। এতে আমি মোটেও অবাক নই। কারণ এই মুহূর্তে সেই পৃথিবীর সবচেয়ে চমৎকার ও আকর্ষণীয় মানুষ।"

তিনি আরও বলেন, "হ্যারি কেন অবশ্যই কঠিন সময়ে আমাদের উদ্ধার করতে পারে। কিন্তু জুড বেলিংহাম ইংল্যান্ডকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারে, যেখানে পৌঁছানোর সামর্থ্য এই দলের আছে।"

আঞ্চলিক রেলওয়ে প্রতিষ্ঠান ওয়েস্ট মিডল্যান্ডস রেলওয়ে এ সপ্তাহে "জুড" নামধারী যাত্রীদের জন্য স্টোরব্রিজে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ দিচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রতিনিধি জনি ওয়াইজম্যান বলেন, "অঞ্চলের সব 'জুড'-কে আমরা স্টোরব্রিজ শাটলে বিনামূল্যে ভ্রমণের আমন্ত্রণ জানাতে মুখিয়ে আছি।"

বেলিংহামকে ঘিরে উন্মাদনা শুধু ব্ল্যাক কান্ট্রি অঞ্চলেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ-পূর্ব লন্ডনের একটি রেলস্টেশনের নামও সাময়িকভাবে বদলে "জুড বেলিংহাম স্টেশন" রাখা হয়েছে।

শনিবার নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলার পর বেলিংহাম টুর্নামেন্টে ছয় গোল নিয়ে অধিনায়ক হ্যারি কেনের সাথে সমান অবস্থানে রয়েছেন।

স্থানীয় একটি দোকানের জানালায় বেলিংহামের প্রতিকৃতি দেখে পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তি চিৎকার করে বলেন, "রাজা জুড দীর্ঘজীবী হোক!"

শনিবার মিয়ামির স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে ম্যাচের পর বেলিংহামকে আবেগে চোখের পানি মুছতে দেখা যায়। সেসময় স্টেডিয়ামে উপস্থিত ইংল্যান্ডের ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যামও হাজারো সমর্থকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে "হেই জুড" গান গেয়ে তাকে অভিনন্দন জানান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026