১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পরাজয়ে বিধ্বস্ত ফ্রান্স, রেফারির মান নিয়েও প্রশ্ন তুললেন দেশ্যম

BSSঢাকা

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : স্পেনের কাছে বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর ফ্রান্সের খেলোয়াড়রা বিধ্বস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন প্রধান কোচ দিদিয়ের দেশ্যম। একই সঙ্গে তিনি ম্যাচের রেফারি এল সালভাদরের ইভান বার্টনের মান নিয়েও প্রশ্ন তুলেছেন।

দেশ্যমের আক্রমণাত্মক ও ছন্দময় ফ্রান্স দল টুর্নামেন্টজুড়ে দারুণ ফুটবল উপহার দিয়ে শেষ চারে উঠেছিল। ছয় ম্যাচে ১৬ গোল করে তারা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা দলগুলোর সঙ্গে তুলনায় উঠে এসেছিল।

কিন্তু মঙ্গলবার স্পেনের দাপুটে নৈপুণ্যের সামনে ফ্রান্সের তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়। টুর্নামেন্ট শেষে দায়িত্ব ছাড়তে যাওয়া দেশ্যমও এই হারের ব্যাখ্যা খুঁজে পেতে হিমশিম খাচ্ছিলেন।

টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ম্যাচ শেষে দেশ্যম বলেন, "অবশ্যই আমরা ভীষণ হতাশ।"

তিনি আরও বলেন, "খেলোয়াড়রা বিধ্বস্ত, কারণ আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। তবে একই সঙ্গে বাস্তবতাও মেনে নিতে হবে। আজ কৌশলগত দিক থেকে আমরা এমন একটি দলের চেয়ে এক ধাপ পিছিয়ে ছিলাম, যারা পুরো ম্যাচ খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। তবে সবার আগে বলব, এটি আমাদেরই দোষ। আমি কারও ওপর দায় চাপাতে চাই না।"

তবে নিজের দলের দায় স্বীকার করলেও রেফারি ইভান বার্টনকে খোঁচা দিতে ছাড়েননি দেশ্যম।

প্রথমার্ধে লুকাস দিনিয়ে লামিন ইয়ামালকে ফাউল করলে স্পেনের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান বার্টন। সেই সিদ্ধান্ত নিয়েই পরোক্ষভাবে প্রশ্ন তোলেন ফরাসি কোচ।

দেশ্যম বলেন, "আমি একটি প্রশ্ন করব, তবে তার উত্তর দেব না। বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনা করার জন্য এই রেফারির মান কি যথেষ্ট?"

তিনি আরও বলেন, "আজ আমরা হেরেছি বলেই শুধু এটা বলছি না। ম্যাচে এমন অনেক পরিস্থিতি ছিল। অবশ্য কিছু সিদ্ধান্ত আমাদের পক্ষেও গেছে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026