১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ

BSSঢাকা

ঢাকা, ৭ জুলাই ২০২৬ (বাসস) : পর্তুগালের কোচ পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন রবার্তো মার্টিনেজ। সোমবার স্পেনের বিপক্ষে শেষ ষোলর ম্যাচে ইনজুরি টাইমে গোল হজম করে ১-০ ব্যবধানে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। যদিও এই বিদায়কে 'ব্যর্থ' বলতে নারাজ মার্টিনেজ। ডালাসের এটিএন্ডটি স্টেডিয়ামে ম্যাচের ৯১ মিনিটে বদলী খেলোয়াড় মিকেল মোরিনোর গোলে স্পেনের জয় নিশ্চিত হয়। এর মাধ্যমে ক্রিস্টি...

পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ

ঢাকা, ৭ জুলাই ২০২৬ (বাসস) : পর্তুগালের কোচ পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন রবার্তো মার্টিনেজ। সোমবার স্পেনের বিপক্ষে শেষ ষোলর ম্যাচে ইনজুরি টাইমে গোল হজম করে ১-০ ব্যবধানে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। যদিও এই বিদায়কে 'ব্যর্থ' বলতে নারাজ মার্টিনেজ। ডালাসের এটিএন্ডটি স্টেডিয়ামে ম্যাচের ৯১ মিনিটে বদলী খেলোয়াড় মিকেল মোরিনোর গোলে স্পেনের জয় নিশ্চিত হয়। এর মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ^কাপের বর্ণাঢ্য ক্যারিয়ারেরও সমাপ্তি ঘটেছে।

২০২৩ সালে পর্তুগালের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন মার্টিনেজ। বিশ্বকাপ পর্যন্ত তার সাথে চুক্তি করেছিল পর্তুগীজ ফুটবল ফেডারেশন। তার অধীনে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশীপের কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিয়েছিল পর্তুগীজরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, 'এই পদে কাজ চালিয়ে যাবার এখন আর কোন অর্থ নেই। হ্যাঁ এটাই জাতীয় দলের সাথে আমার শেষ ম্যাচ। আমি গর্বিত। এই দলের সাথে ৪৫টি ম্যাচে আমি ছিলাম। পর্তুগালে আমি অনেক বেশী স্বাচ্ছন্দ্য বোধ করেছি, ভালবাসা পেয়েছি। এই স্মৃতি আমার সাথে সবসময়ই থাকবে। এটা সত্যিই গর্বের, আনন্দের ও একইসাথে দায়িত্ববোধের। বিষয়টা কঠিন, কিন্তু সময় শেষ হয়ে গেছে। আর এখনই আমার চলে যাবার সঠিক সময়।'

পর্তুগালের আগে বেলজিয়াম জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন মার্টিনেজ। এর আগে ক্লাব ফুটবলে এভারটন, উইগান ও সোয়ানসি সিটিকে পরিচালনা করেছেন।

এবারের আসরে অন্যতম সেরা প্রতিভাবান স্কোয়াড হিসেবে বিবেচিত হয়েছে পর্তুগাল। মিডফিল্ডে ভিটিনহা, হুয়াও নেভেসের সাথে ব্রুনো ফার্নান্দেস, আক্রমনভাগে রোনালদোকে নিয়ে সাজানো দল নিয়ে অনেকেই আশাবাদী ছিল। কিন্তু শেষ ষোল থেকে বিদায়কে মার্টিনেজ একেবারেই ব্যর্থতার তকমা দিতে চাননা।

এসম্পর্কে তিনি বলেন, 'আমরা মোটেই ব্যর্থ নই। আমরা ম্যাচে পরাজিত হয়েছি, কিন্তু এমন একটি দলের বিপক্ষে যারা এবারের আসরের ফেবারিট। অসাধারণ কিছু ব্যক্তিগত প্রতিভা এই টুর্ণামেন্টে প্রমান করেছি। বড় ম্যাচে জয়-পরাজয় অনেক বড় পরিসরে মাপা হয়। বড় দলগুলোর ক্ষেত্রে জয়ের জন্য চেষ্টা না করাটা ব্যর্থতা। কিন্তু আমরা শেষ মিনিট পর্যন্ত সম্ভাব্য সব কিছুই করার চেষ্টা করেছি। এটা শুধুমাত্র পর্তুগাল নয়। বিশ^কাপে খুব কম দলই আছে যারা ধারাবাহিকভাবে এতদুর পর্যন্ত আসতে পারে। সবসময় বাছাইপর্ব পেরুনো ও ধারাবাহিকতা ধরে রাখা সত্যিই কঠিন। কিছু কিছু বিষয় বিশ^কাপের ভাগ্য গড়ে দেয়। আমাদের কাল একটি শট পোস্টে লেগেছে, যা ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।'

পুরো ৯০ মিনিট ৪১ বছর বয়সী রোনালদোকে মাঠ রাখার বিষয় নিয়ে মার্টিনেজ বলেন, 'যখন তোমার গোলের প্রয়োজন হয় তখন রোনালদোর মত খেলোয়াড়কে মাঠ থেকে উঠিয়ে নেয়া কোনভাবেই সম্ভব নয়। সে ৯০ মিনিট খেলতে পারে, এখানে সমস্যা কোথায়। তার উপস্থিতি দলে প্রয়োজন, বক্সে সে যেকোন সময় যা কিছু করে ফেলতে পারে। তাহলে তাকে কেন বেঞ্চে নিয়ে আসবো। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে হয়তো গনসালো রামোসকে মাঠে নামানো যেত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। দলের সর্বোচ্চ গোলদাতাকে ৯০ মিনিট না খেলানোর কোন যুক্তি নেই।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026