১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আনচেলত্তির উপর আস্থা রাখছে ব্রাজিল

BSSঢাকা

ঢাকা, ৭ জুলাই ২০২৬ (বাসস) : নরওয়ের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও কোচ কার্লো আনচেলত্তিকে দায়িত্বে রাখার পরিকল্পনা করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

আনচেলত্তির উপর আস্থা রাখছে ব্রাজিল

ঢাকা, ৭ জুলাই ২০২৬ (বাসস) : নরওয়ের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও কোচ কার্লো আনচেলত্তিকে দায়িত্বে রাখার পরিকল্পনা করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ষোলতে নরওয়ের কাছে রোববার ২-১ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

ম্যাচ শেষে ব্রাজিল জাতীয় দলের কো অর্ডিনেটর রডরিগো কেটানো বলেন, 'এখন আমাদের দায়িত্ব হলো এই বিষয়টির ওপর জোর দেওয়া- পুরো প্রক্রিয়াটি যেন স্বাভাবিকভাবে এগিয়ে যায় এবং কিছুটা শান্ত পরিবেশ বজায় থাকে। প্রয়োজনীয় সমন্বয় সাধন করে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কোচের সঙ্গে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আমরা অন্তত এতটুকু শান্ত ও স্থিতিশীল পরিবেশ চাই, যাতে সামনে এগিয়ে যেতে পারি এবং পরবর্তী বিশ্বকাপের জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারি।"

২০২৫ সালের মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে আসা আনচেলত্তির সাথে গত মাসে চুক্তি বৃদ্ধি কওে সিবিএফ। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তি ব্রাজিলেই থাকবেন।

৬৭ বছর বয়সী আনচেলত্তি ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বর্ধিত কলেবরের এবারের আসওে খেলতে এসেছিলেন। যদিও কিছুটা আগেভাগে বিদায় নিয়ে আনচেলত্তির যাত্রাকে সুখকর করতে পারেনি শিষ্যরা।

কেটানো বলেন, 'অবশ্যই এই মুহূর্তে সবাই দারুন হতাশ। খেলোয়াড়, কোচিং স্টাফসহ সকলেই মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে কিছুটা সময় প্রয়োজন।'

একইসাথে কেটানো আসরের ইকিবাচক দিকগুলোর দিকেও নজড় দেবার চেষ্টা করেছেন। এ সম্পর্কে তিনি বলেন, "অন্যদিকে, আমরা একসঙ্গে কাটানো সময়টাকেও উপেক্ষা করতে পারি না। বিশেষ করে সেই ৩৮টি দিন, যখন খেলোয়াড়রা, আমরা সবাই এবং আপনারাও তাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের মান কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত।"

রোববারের ম্যাচের পর আনচেলত্তি বলেন, এই পরাজয়কে তারা "নতুন অধ্যায়ের প্রেরণা" হিসেবে ব্যবহার করবেন।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনও একই ধরনের বার্তা দিয়েছে। এক্স'এ সিবিএফ লিখেছে, "ব্রাজিল জাতীয় দলের ইতিহাস শুধু অসাধারণ সাফল্যের নয়, বরং এমন কিছু মুহূর্তেরও, যা আমাদের পথচলাকে আরও শক্তিশালী করে। আজ আমরা বিশ্বকাপকে বিদায় জানাচ্ছি এই বিশ্বাস নিয়ে যে, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। ধন্যবাদ, ব্রাজিলের সমর্থকদের।"

ম্যাচ শেষে ব্রাজিল অধিনায়ক মারকুইনহোস প্রকাশ্যে সমর্থকদের কাছে ক্ষমা চান। তবে একই সঙ্গে তিনি অনুরোধ করেন, ভবিষ্যতে বড় কিছু অর্জনের লক্ষ্যে জাতীয় দলের পাশে থাকার জন্য।

মারকুইনহোস বলেন, "এখন আমাদের এই শিক্ষা থেকে শিখতে হবে এবং ব্রাজিলের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আমি সবাইকে অনুরোধ করছি, এখন থেকেই দলকে সমর্থন করুন। আগামী বিশ্বকাপের আগে আমাদের হাতে চার বছর সময় আছে, এই সময়ে বড় কিছু অর্জনের জন্য কাজ করতে হবে।"

তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে নামা ৩২ বছর বয়সী মারকুইনহোস আরও ভালো ফলের আশা করেছিলেন। তবে তিনি স্বীকার করেন, নরওয়ের বিপক্ষে ব্রাজিল যথেষ্ট ভালো খেলতে পারেনি।

তিনি বলেন, "তারা সুযোগগুলো কাজে লাগাতে পেরেছে, অথচ আমরা আমাদের অনেক সুযোগ নষ্ট করেছি। আমরা একটি পেনাল্টিও কাজে লাগাতে পারিনি, আরও কয়েকটি সুযোগও হাতছাড়া করেছি। বিশ্বকাপে শেষ পর্যন্ত সেই দলই জেতে, যারা সবচেয়ে কম ভুল করে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026