১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

লাতোর পর বিশ্বকাপে অভিষেকে সাত গোল হালান্ডের

BSSঢাকা

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : গতরাতে আর্লিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে নরওয়ে। শেষ ১৬র ম্যাচে জোড়া গোল করে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন হালান্ড।

লাতোর পর বিশ্বকাপে অভিষেকে সাত গোল হালান্ডের

ঢাকা, ৬ জুলাই ২০২৬ (বাসস) : গতরাতে আর্লিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে নরওয়ে। শেষ ১৬র ম্যাচে জোড়া গোল করে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন হালান্ড।

১৯৭৪ সালে পর বিশ্বকাপের অভিষেকে সাত গোল করা খেলোয়াড় হলেন ম্যানচেষ্টার সিটির হালান্ড। সর্বশেষ ৫২ বছর পর আগে এমন কীর্তি গড়েছিলেন পোল্যান্ডের গ্রেগর্জ লাতো। বিশ্বকাপ অভিষেকে লাতোও ৭টি গোল করেছিলেন।

তবে হালান্ডের মত নিজেদের অভিষেক বিশ্বকাপ স্মরনীয় করে রাখতে পারেননি মেসি-এমবাপ্পে ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোরা। অভিষেক বিশ্বকাপে মেসি ১টি, এমবাপ্পে ৪টি ও রোনালদো ১টি গোল করেছিলেন। চলতি বিশ্বকাপে সপ্তম গোল করে আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের পাশে বসলেন নরওয়ের আর্লিং হালান্ড। এখন পর্যন্ত ৭টি করে গোল করেছেন মেসি ও এমবাপ্পে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো একটি আসরে তিনজন ভিন্ন খেলোয়াড় ৭ গোল করলেন।

বিশ্বকাপের এবারের আসরে তৃতীয়বার ম্যাচে একাধিক গোল করলেন হালান্ড। ফলে হাঙ্গেরির সান্দর কোচিশ এবং ফ্রান্সের জুস্ত ফঁতেনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিনি। এক আসরে চারবার ম্যাচে একাধিক গোল করে রেকর্ডের মালিক কোচিশ (১৯৫৪ সাল) এবং ফঁতেন (১৯৫৮ সাল)।

২০১৪ সালে বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে ৭-১ গোলের জয়ের ম্যাচে জার্মানির টনি ক্রুস ও আন্দ্রে শুরলে জোড়া গোল করেছিলেন। ১২ বছর পর বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে কোনো ম্যাচে জোড় গোল করা খেলোয়াড় হলেন হালান্ড।

বিশ্বকাপের চার ম্যাচে হালান্ডের গোলেই ম্যাচ জিতল নরওয়ে। বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ ফুটবলার তিনি। সবচেয়ে বেশি পাঁচ ম্যাচে গোল করে পোল্যান্ডকে জিতিয়েছিলেন জেগোশ লাতো। এছাড়া চার ম্যাচে গোল করে নিজ নিজ দলকে জিতিয়েছিলেন ইতালির সালভাতোরে শিল্লাচি ও জার্মানির গার্ড মুলার।

বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে মোট পাঁচটি গোল করেছে নরওয়ে। এর মধ্যে তিনটি গোলই করেছেন হালান্ড।

নরওয়ের বিপক্ষে পেনাল্টি মিস করেন ব্রাজিলের ব্রুনো গিমারেস। ফলে বিশ্বকাপে টানা ১০ ম্যাচে পেনাল্টি থেকে গোল করার ধারাবাহিকতা অবশেষে ভাঙ্গল।

৯১টি দেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকলেও, একমাত্র নরওয়ের বিপক্ষে কখনও জিততে পারেনি ব্রাজিল। ৫ ম্যাচ খেলে ২ ড্র ও ৩ হার সঙ্গী তাদের।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026