১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ট্রাম্প বালোগুনের লাল কার্ড পর্যালোচনার অনুরোধ করেছিলেন, বহাল না রাখার নয়

BSSঢাকা

ঢাকা, ৬ জুলাই, ২০২৬ (বাসস): যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে দেখানো 'ভয়াবহ' লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে অনুরোধ করেছিলেন বলে সোমবার নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেন, তিনি শাস্তি প্রত্যাহারের জন্য কোনো অনুরোধ করেননি।

ট্রাম্প বালোগুনের লাল কার্ড পর্যালোচনার অনুরোধ করেছিলেন, বহাল না রাখার নয়

ঢাকা, ৬ জুলাই, ২০২৬ (বাসস): যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে দেখানো 'ভয়াবহ' লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে অনুরোধ করেছিলেন বলে সোমবার নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেন, তিনি শাস্তি প্রত্যাহারের জন্য কোনো অনুরোধ করেননি।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'আমি সিদ্ধান্তটি পর্যালোচনার অনুরোধ করেছিলাম, কারণ আমার মনে হয়নি এটি ফাউল ছিল। আমি শুধু পর্যালোচনার কথা বলেছি, এটা করতেই হবে, এমন কিছু বলিনি।'

তিনি বলেন, 'এটি কোনো অপরাধই ছিল না। দুজন খেলোয়াড়ই সর্বোচ্চ গতিতে দৌড়াচ্ছিল এবং ঘটনাক্রমে একে অপরের সঙ্গে ধাক্কা লেগেছে।'

নিজের ক্রীড়া-জ্ঞান তুলে ধরে ট্রাম্প বলেন, 'আমি খেলাধুলা খুব ভালো বুঝি।'

তিনি স্বীকার করেন, প্রথমে তিনি জানতেন না যে সরাসরি লাল কার্ড পাওয়ায় বালোগুন পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। এ নিয়মকে তিনি 'খুবই অন্যায্য' বলে মন্তব্য করেন।

লাল কার্ড দেখানো ব্রাজিলীয় রেফারি রাফায়েল ক্লাউসকেও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, 'তার অতীত রেকর্ড দেখলে তাকে কিছুটা সন্দেহজনক মনে হবে।'

বসনিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে এক প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ের ওপর পা দেওয়ার ঘটনায় ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর বালোগুনকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। ওই ম্যাচে যুক্তরাষ্ট্র ২-০ গোলে জয় পেয়েছিল। ফলে সোমবার সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ১৬-এর ম্যাচে তার না খেলার কথা ছিল।

২০২০ সালের নির্বাচনের মতো কারচুপি

ফিফার নিয়ম অনুযায়ী, সরাসরি লাল কার্ড পেলে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং খেলোয়াড়ের দল এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে না।

তবে ফিফা রোববার জানায়, ট্রাম্পের ব্যক্তিগত ফোনকলের পর বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'আমাদের পূর্ণ শক্তির দল থাকবে, বেলজিয়ামেরও পূর্ণ শক্তির দল থাকবে। তারপরও যদি তারা আমাদের হারায়, তাহলে তারা সত্যিই গর্ব করতে পারবে।'

তিনি আরও বলেন, 'অন্যভাবে যদি তারা জেতে... তাহলে আমি বলব, এটা কারচুপি ছিল, ঠিক যেমন ২০২০ সালের নির্বাচনেও কারচুপি হয়েছিল।'

এ সময় তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজয়ের পর ব্যাপক ভোট জালিয়াতির যে অভিযোগ করেছিলেন, তারই পুনরাবৃত্তি করেন। তবে সে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বালোগুনকে খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বেলজিয়ামের ফুটবল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, এ সিদ্ধান্তে তারা 'স্তম্ভিত' এবং এটি ফিফার নিজস্ব নিয়মের 'সরাসরি পরিপন্থী'।

চলতি টুর্নামেন্টে তিন গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা বালোগুন যুক্তরাষ্ট্রের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই বেলজিয়ামের বিপক্ষে তার অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হতে পারত।

ফিফার শৃঙ্খলা কমিটিই বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026