১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

টানা ছয় ম্যাচ গোল হজম না করার বিশ্ব রেকর্ড স্পেনের

BSSঢাকা

ঢাকা, ৭ জুলাই ২০২৬ (বাসস) : গতরাতে শেষ ষোলোর ম্যাচে ইনজুরি সময়ে মিকেল মেরিনোর একমাত্র গোলে পর্তুগালকে হারিয়ে ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। এই জয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল তারা। ২০১০ সালের পর এই প্রথম শেষ আটের টিকিট পেল স্পেন। সর্বশেষ ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে উঠে শিরোপা জিতেছিল স্প্যানিশরা।

ইতিহাসের প্রথম দল হিসেবে ফিফা বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল হজম না করে বিশ্ব রেকর্ড গড়লো স্পেন। ২০২২ বিশ্বকাপে ১টি এবং ২০২৬ বিশ্বকাপে ৫ ম্যাচে কোন গোল খায়নি তারা (টাইব্রেকার বাদে)।

এক বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে কোনো গোল হজম না করার ক্ষেত্রে ১৯৯০ সালের ইতালির পাশে নাম লেখাল স্পেন।

২০০৬ সালে রাউন্ড অফ ১৬-এ ফ্রান্সের কাছে হারের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে নির্ধারিত সময়ে কোনো ম্যাচ হারেনি স্পেন। পেনাল্টিতে গড়ানো ম্যাচগুলো আনুষ্ঠানিকভাবে ড্র হিসেবে বিবেচিত হয়।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বর্তমানে টানা ৩৫ ম্যাচ অপরাজিত আছে স্পেন। ২৬ জয়ের সাথে ৯টি ম্যাচ ড্র করেছে তারা। এটি স্পেনের ইতিহাসে দীর্ঘ সময় ধরে অপরাজিত থাকার রেকর্ড।

২০২২ বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্বকাপে টানা ৬০৯ মিনিট কোনো গোল হজম করেননি স্পেনের গোলরক্ষক উনাই সিমোন।

২০২৬ বিশ্বকাপে একমাত্র গোলরক্ষক হিসেবে সিমোনের 'সেভ রেট' বা গোল ঠেকানোর হার শতভাগ সফল। গোলের উদ্দেশ্যে নেওয়া ৬টি শটের সবকটিই প্রতিহত করেছেন তিনি।

বিশ্বকাপের এক আসরে অন্তত ৫শ মিনিট খেলা গোলরক্ষকদের মধ্যে গত ৬০ বছরের ইতিহাসে গোল হজম না করার পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক 'সেভ' করার রেকর্ডের মালিক এখন সিমোন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026