১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

৩৮ বছর বয়সে মারা গেলেন আফগানিস্তানের ক্রিকেটার শাপুর জাদরান

BSSঢাকা

ঢাকা, ৭ জুলাই ২০২৬ (বাসস) : বিরল ও প্রাণঘাতি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) রোগের সাথে দীর্ঘ দিন লড়াইয়ের পর অবশেষে মারা গেলেন ৩৮ বছর বয়সী আফগানিস্তানের বাঁ-হাতি পেসার শাপুর জাদরান।

৩৮ বছর বয়সে মারা গেলেন আফগানিস্তানের ক্রিকেটার শাপুর জাদরান

ঢাকা, ৭ জুলাই ২০২৬ (বাসস) : বিরল ও প্রাণঘাতি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) রোগের সাথে দীর্ঘ দিন লড়াইয়ের পর অবশেষে মারা গেলেন ৩৮ বছর বয়সী আফগানিস্তানের বাঁ-হাতি পেসার শাপুর জাদরান।

৩৯তম জন্মদিনের ঠিক একদিন আগে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাদরান।

'এইচএলএইচ'- এমন একটি রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে শুরু করে। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে দিল্লির হাসপাতালে ভর্তি হন জাদরান।

৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা ও কাঁধ সমান লম্বা চুলের সাথে লম্বা রান আপে আগ্রাসী বোলিংয়ে আফগানিস্তান ক্রিকেটে জনপ্রিয় ক্রিকেটার ছিলেন জাদরান। তার মৃত্যুতে এক বিবৃতিতে শোক জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), 'জাতীয় দলের সাবেক পেসার শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।'

এসিবি আরও জানায়, 'আফগান ক্রিকেটের শুরুর দিকে একজন ছিলেন জাদরান। যার নিষ্ঠা, আবেগ এবং অটল অঙ্গীকার আমাদের দেশে ক্রিকেটের উত্থান ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মাঠের সাফল্যের বাইরেও জাদরান ছিলেন বহু তরুণ আফগান ক্রিকেটার এবং বিশ্বজুড়ে ভক্তদের জন্য এক সত্যিকারের অনুপ্রেরণা। তাঁর লড়াকু মানসিকতা, দৃঢ় সংকল্প এবং ক্রিকেটর প্রতি ভালোবাসা অনেক মানুষকে আত্মবিশ্বাস যুগিয়েছে। একটি পুরো প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে এবং আফগান ক্রিকেটের ভবিষ্যৎকে বিশ্বাস করতে উৎসাহ দিয়েছিলেনম তিনি।'

২০০৯ সালের আগস্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে অভিষেক হয় জাদরানের। পরের বছর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতেও অভিষেক হয় তার। ২০১৯ সালে ওয়ানডে এবং ২০২০ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

৪৪টি ওয়ানডেতে ৪৩ উইকেট এবং ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৭ উইকেট শিকার করেছেন জাদরান। ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে, চার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে নয় ম্যাচে নয় উইকেট শিকার করেন তিনি।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ১৫ উইকেট নিয়ে আফগানিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন জাদরান।

বাংলাদেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন জাদরান। ২০১৩ আসরে খুলনা রয়্যাল বেঙ্গলসের জার্সিতে ৮ ম্যাচে অংশ নিয়ে ১৯২ রানের বিনিময়ে ১০ উইকেট শিকার করেছিলেন তিনি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026