২৯ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬: ভক্তদের ভোটে লিওনেল মেসিকে পেছনে ফেলে প্রথমবারের মতো আয়োজিত ‘বিওএটি’ (বেস্ট অব অল টাইম ব্যালন ডি’অর) পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬: ভক্তদের ভোটে লিওনেল মেসিকে পেছনে ফেলে প্রথমবারের মতো আয়োজিত ‘বিওএটি’ (বেস্ট অব অল টাইম ব্যালন ডি’অর) পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ীকে বেছে নিতে এ বছর এই পুরস্কার চালু করা হয়।

ভক্তদের ভোটে রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম প্রথম স্থান পেয়েছে। দ্বিতীয় হয়েছে মেসির ২০১২ সালের মৌসুম।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে ২০০৮ সালে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো। ওই মৌসুমে ৪২টি গোল করার পাশাপাশি দলকে প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পর্তুগিজ এই তারকা। এটি ছিল তাঁর পাঁচটি ব্যালন ডি’অরের প্রথমটি।

বিওএটি’র ভোট গ্রহণ শুরু হয়েছিল ১ অক্টোবর। ২৭ অক্টোবর ভোট গ্রহণ শেষ হয়। এর মাত্র এক দিন আগে লন্ডনে এক অনুষ্ঠানে ২০২৬ সালের পুরুষ ও নারী বিভাগে ব্যালন ডি’অর জেতেন হ্যারি কেইন ও অ্যালেক্সিয়া পুতেয়াস।

প্রতি ভোটের জন্য ভক্তদের এক ইউরো দিতে হয়েছে। একজন একাধিকবারও ভোট দিতে পেরেছেন।

অর্থের বিনিময়ে ভোট দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীরা ব্যালন ডি’অরের প্রথম ট্রফির একটি ছবি পেয়েছেন এবং ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার লটারিতেও অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

ব্যালন ডি’অরের তথ্য অনুযায়ী, ৫ হাজার ৯ জন একাধিকবার ভোট দিয়েছেন। তাঁদের মধ্যে - ৪ হাজার ৬৬৫ জন দুই থেকে চারবার ভোট দিয়েছেন - ৩০০ জন পাঁচ থেকে নয়বার ভোট দিয়েছেন - ৪৪ জন ১০ থেকে ২৬ বার ভোট দিয়েছেন

ভোটে আধিপত্য ছিল মেসি ও রোনালদোর। এই দুই সুপারস্টারের বিভিন্ন ব্যালন ডি’অরজয়ী মৌসুমই প্রথম ১২টি স্থানের সবগুলো দখল করেছে।

বিওএটি (সর্বকালের সেরা ব্যালন ডি’অর) পুরস্কারের চূড়ান্ত ফল :

১. ক্রিশ্চিয়ানো রোনালদো - ২০০৮ ২. লিওনেল মেসি - ২০১২ ৩. ক্রিশ্চিয়ানো রোনালদো - ২০১৭ ৪. লিওনেল মেসি - ২০২৩ ৫. ক্রিশ্চিয়ানো রোনালদো - ২০১৬ ৬. ক্রিশ্চিয়ানো রোনালদো - ২০১৪ ৭. লিওনেল মেসি - ২০১৫ ৮. ক্রিশ্চিয়ানো রোনালদো - ২০১৩ ৯. লিওনেল মেসি - ২০১১ ১০. লিওনেল মেসি - ২০০৯ ১১. লিওনেল মেসি - ২০১৯ ১২. লিওনেল মেসি - ২০২১ ১৩. রোনালদো নাজারিও - ২০০২ ১৪. লিওনেল মেসি - ২০১০ ১৫. রোনালদো নাজারিও - ১৯৯৭ ১৬. কেভিন কিগান - ১৯৭৯ ১৭. ইয়োহান ক্রুইফ - ১৯৭৪ ১৮. মিশেল প্লাতিনি - ১৯৮৪ ১৯. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার - ১৯৭৬ ২০. মার্কো ফন বাস্তেন- ১৯৮৮

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড

জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ৩৫তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১৩টি ইভেন্টের মধ্যে ৮টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে। এর মধ্যে ডাইভিংয়ে হয়েছে একটি নতুন জাতীয় রেকর্ড।

10/29/2026

বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চান ক্যাম্পবেল

বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চান ক্যাম্পবেল

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট এখনো সমান অবস্থায় রয়েছে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জন ক্যাম্পবেল। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে আরও কয়েকটি বড় জুটি গড়তে হবে বলে মনে করেন তিনি।

10/29/2026

ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন সাদমান

ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন সাদমান

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ভালো অবস্থানে থেকেও বড় সংগ্রহ গড়তে না পারার জন্য ব্যাটারদের ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর মতে, প্রথম ইনিংসে স্বাগতিকদের আরও অনেক বেশি রান করা উচিত ছিল।

10/29/2026

বাংলাদেশের ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য, ৪টি ব্রোঞ্জ পদক জয়

বাংলাদেশের ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য, ৪টি ব্রোঞ্জ পদক জয়

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ–ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, লেগ-২’এ বাংলাদেশের আরচ্যাররা ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক জয় করেছেন।

10/29/2026

পেনাল্টি শুটআউটে চেলসিকে হারাল লিভারপুল, অল্পের জন্য রক্ষা সিটির

পেনাল্টি শুটআউটে চেলসিকে হারাল লিভারপুল, অল্পের জন্য রক্ষা সিটির

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : নাটকীয় পেনাল্টি শুটআউটে চেলসিকে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। অন্যদিকে ব্রাইটনের বিপক্ষে কঠিন পরীক্ষায় উতরে শেষ আটে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

10/29/2026

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের কিশোররা। আজ কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

10/29/2026

লিটনের জায়গায় উইকেটরক্ষক জাকের

লিটনের জায়গায় উইকেটরক্ষক জাকের

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের জায়গায় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন জাকের আলি অনিক।

10/29/2026

গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশী অনুদান সংগ্রহ হামজা চৌধুরীর

গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশী অনুদান সংগ্রহ হামজা চৌধুরীর

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরী মানবিক সংকটে বিপর্যস্ত গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করেছেন। ব্যাপক বাস্তুচ্যুতি, অপুষ্টি, মানসিক ট্রমা ও অব্যাহত সহিংসতার মধ্যে দিন কাটছে যুদ্ধবিধ্বস্ত গাজার এসব শিশুরা।

10/29/2026