ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের জায়গায় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন জাকের আলি অনিক।
বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট করা সময় ডান হাতের কুনইয়ে চোট পান লিটন। এরপর মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিং চালিয়ে গেছেন লিটন।
প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রানে অলআউট হলেও, অন্যপ্রান্তে অপরাজিত থেকে যান তিনি। ৮৮ বলে ৪টি চারে ৩৪ রান করেন তিনি।
চোট পাবার পর ব্যাটিং করলেও, পরবর্তীতে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি লিটন। তার জায়গায় উইকেটের পেছনে দায়িত্ব পালন করছেন জাকের।
লিটনের ইনজুরির অবস্থা পর্যবেক্ষণ করছে বাংলাদেশ দলের মেডিকেল বিভাগ। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম খান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক বিবৃতিতে বায়েজিদুল বলেন, ‘মিরপুরে প্রথম ইনিংসে ব্যাট করার সময় বলের আঘাতে ডান কনুইয়ে চোট পেয়েছেন লিটন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন জাকের আলী অনিক।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লিটনের খেলা নিয়ে শঙ্কা ছিল। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ খেলতে নামার আগে কোমরের ইনজুরিতে পড়েছিলেন লিটন। এজন্য ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি তিনি।







