২৯ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশী অনুদান সংগ্রহ হামজা চৌধুরীর

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরী মানবিক সংকটে বিপর্যস্ত গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করেছেন। ব্যাপক বাস্তুচ্যুতি, অপুষ্টি, মানসিক ট্রমা ও অব্যাহত সহিংসতার মধ্যে দিন কাটছে যুদ্ধবিধ্বস্ত গাজার এসব শিশুরা।

গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশী অনুদান সংগ্রহ হামজা চৌধুরীর

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরী মানবিক সংকটে বিপর্যস্ত গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করেছেন। ব্যাপক বাস্তুচ্যুতি, অপুষ্টি, মানসিক ট্রমা ও অব্যাহত সহিংসতার মধ্যে দিন কাটছে যুদ্ধবিধ্বস্ত গাজার এসব শিশুরা।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে হামজা বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের (প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা) বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি।’ লন্ডনে আয়োজিত এই উদ্যোগে সহযোগিতার জন্য নুজুম স্পোর্টসকেও ধন্যবাদ জানান তিনি।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক নুজুম স্পোর্টস একটি কমিউনিটিভিত্তিক ক্রীড়া সংগঠন ও কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি। বিশ্বজুড়ে মুসলিম ক্রীড়াবিদদের সহায়তা ও ক্ষমতায়নে কাজ করে প্রতিষ্ঠানটি।

ইংল্যান্ডে জন্ম নেওয়া পেশাদার ফুটবলার হামজা ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেন। তিনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা রাইট-ব্যাক হিসেবে দায়িত্ব পালন করেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই ফুটবলার এখন বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন।

ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা হামজা ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

খেলাধুলার পাশাপাশি বিভিন্ন দাতব্য কর্মকান্ডেও অংশ নেন তিনি।

লন্ডনের ওই অনুষ্ঠানের মাধ্যমে তহবিল সংগ্রহের উদ্যোগ সফল করতে উপস্থিত হওয়া, অনুদান দেওয়া, সহযোগিতা করা ও অবদান রাখার জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান হামজা।

তিনি বলেন, ‘বিশেষ ধন্যবাদ নুজুম স্পোর্টসকে। এই আয়োজনের মাধ্যমে আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তারা যে অসংখ্য ঘণ্টা সময় দিয়েছে এবং নিরলস পরিশ্রম করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’

হামজা জানান, সংগৃহীত অর্থ গাজার শিশুদের জরুরি সহায়তায় মাঠপর্যায়ে কাজ করা ‘চিলড্রেন নট নাম্বার্স’-এর কার্যক্রমে ব্যয় করা হবে। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার শিশুদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে সংগঠনটি।

হামজা বলেন, ‘এই শিশুদের অনেকেরই বেঁচে থাকার একমাত্র আশা হলো চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া। যেসব শিশুর জরুরিভিত্তিতে চিকিৎসার জন্য স্থানান্তর প্রয়োজন, তাদের সেই ব্যবস্থা করতেই সংগৃহীত অর্থের পুরোটা ব্যয় করা হবে।’

তিনি আরও বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে এই আয়োজনের মাধ্যমে আমরা যা অর্জন করতে পেরেছি, তাতে আমি বিনীত ও কৃতজ্ঞ। তবে এত মানুষের অসীম দুর্ভোগের তুলনায় আমাদের এই অবদান খুবই সামান্য।’

‘এখনো অনেক কিছু করার বাকি। তবে প্রতিটি প্রচেষ্টা, তা যত ছোটই হোক না কেন, পরিবর্তন আনতে পারে।’

শেষে হামজা প্রার্থনা করেন, আল্লাহ যেন তাঁদের এই প্রচেষ্টা কবুল করেন। ফিলিস্তিনে তাঁদের ভাই-বোনদের কষ্ট লাঘব করেন, তাঁদের শক্তি ও ধৈর্য দান করেন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড

জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ৩৫তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১৩টি ইভেন্টের মধ্যে ৮টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে। এর মধ্যে ডাইভিংয়ে হয়েছে একটি নতুন জাতীয় রেকর্ড।

10/29/2026

বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চান ক্যাম্পবেল

বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চান ক্যাম্পবেল

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট এখনো সমান অবস্থায় রয়েছে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জন ক্যাম্পবেল। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে আরও কয়েকটি বড় জুটি গড়তে হবে বলে মনে করেন তিনি।

10/29/2026

ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন সাদমান

ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন সাদমান

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ভালো অবস্থানে থেকেও বড় সংগ্রহ গড়তে না পারার জন্য ব্যাটারদের ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর মতে, প্রথম ইনিংসে স্বাগতিকদের আরও অনেক বেশি রান করা উচিত ছিল।

10/29/2026

বাংলাদেশের ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য, ৪টি ব্রোঞ্জ পদক জয়

বাংলাদেশের ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য, ৪টি ব্রোঞ্জ পদক জয়

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ–ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, লেগ-২’এ বাংলাদেশের আরচ্যাররা ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক জয় করেছেন।

10/29/2026

পেনাল্টি শুটআউটে চেলসিকে হারাল লিভারপুল, অল্পের জন্য রক্ষা সিটির

পেনাল্টি শুটআউটে চেলসিকে হারাল লিভারপুল, অল্পের জন্য রক্ষা সিটির

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : নাটকীয় পেনাল্টি শুটআউটে চেলসিকে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। অন্যদিকে ব্রাইটনের বিপক্ষে কঠিন পরীক্ষায় উতরে শেষ আটে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

10/29/2026

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের কিশোররা। আজ কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

10/29/2026

লিটনের জায়গায় উইকেটরক্ষক জাকের

লিটনের জায়গায় উইকেটরক্ষক জাকের

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের জায়গায় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন জাকের আলি অনিক।

10/29/2026

মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে আলভারেজকে বেছে নিলেন রোমেরো

মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে আলভারেজকে বেছে নিলেন রোমেরো

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির আইকনিক ১০ নম্বর জার্সির উত্তরসূরি কে হবে তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। মেসির জাতীয় দলের সতীর্থরাও এ বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে। মেসির বিদায়ে জাতীয় দলের আর্মব্যান্ড উঠেছে ক্রিস্টিয়ান রোমেরোর হাতে। মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরী হিসেবে আর্জেন্টিনার নতুন অধিনায়কের পছন্দ অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার জুলিয়...

10/29/2026