২৯ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ৩৫তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১৩টি ইভেন্টের মধ্যে ৮টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে। এর মধ্যে ডাইভিংয়ে হয়েছে একটি নতুন জাতীয় রেকর্ড।

জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে আটটি নতুন রেকর্ড

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ৩৫তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১৩টি ইভেন্টের মধ্যে ৮টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে। এর মধ্যে ডাইভিংয়ে হয়েছে একটি নতুন জাতীয় রেকর্ড।

দ্বিতীয় দিন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ২০টি স্বর্ণ, ১২টি রৌপ্য, ৯টি ব্রোঞ্জ পদক জয় কওে পদক তালিকায় শীর্ষে রয়েছে। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনী ৭টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ জয় করেছে। বিকেএসপি ১টি রৌপ্য এবং ২ ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

গতকাল রাজধানীর মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসরাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চারদিনব্যাপি এ প্রতিযোগিতার উদ্বোধন হয়। প্রতিযোগিতা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত ।

২য় দিন নতুন জাতীয় রেকর্ডধারী সাঁতারু :

১৫০০ মিটার ফ্রি স্টাইল (মহিলা) : জুই আক্তার (সেনাবাহিনী), ২০:০৮.৯০

২০০ মিটার ব্রেস্টস্ট্রোক (মহিলা) : ইরফানা খাতুন (সেনাবাহিনী), ০২:৪৫.৪০

৫০ মিটার বাটারফ্লাই(পুরুষ) : সামিউল ইসলাম রাফি (নৌবাহিনী), ২৪.৯৮

১০০ মিটার ফ্রি স্টাইল (পুরুষ) : সামিউল ইসলাম রাফি (নৌবাহিনী), ০০:৫১.৮০

১০০ মিটার ফ্রিস্টাইল (মহিলা) : ফাতিহা মাহতাব মাইশা (নৌবাহিনী), ০১:০৩.৪৪

২০০ মিটার ব্যাকস্ট্রোক (মহিলা) : ফাতিহা মাহতাব মাইশা (নৌবাহিনী), ০২:৩৮.৪০

৪ ১০০ মিটার মিক্সড মিডলে রীলে : সামিউল ইসলাম রাফি, মো: ইসলাম, মোছা: মুক্তা খাতুন, ফাতিহা মাহতাব মাইশা (নৌবাহিনী), ০৪:২০.৩৬

৩ মিটার প্রং বোর্ড ডাইভিং (মহিলা) : অর্পা দাস (নৌবাহিনী), ১২৭.৪২

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চান ক্যাম্পবেল

বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চান ক্যাম্পবেল

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট এখনো সমান অবস্থায় রয়েছে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জন ক্যাম্পবেল। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে আরও কয়েকটি বড় জুটি গড়তে হবে বলে মনে করেন তিনি।

10/29/2026

ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন সাদমান

ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন সাদমান

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ভালো অবস্থানে থেকেও বড় সংগ্রহ গড়তে না পারার জন্য ব্যাটারদের ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর মতে, প্রথম ইনিংসে স্বাগতিকদের আরও অনেক বেশি রান করা উচিত ছিল।

10/29/2026

বাংলাদেশের ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য, ৪টি ব্রোঞ্জ পদক জয়

বাংলাদেশের ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য, ৪টি ব্রোঞ্জ পদক জয়

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ–ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, লেগ-২’এ বাংলাদেশের আরচ্যাররা ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক জয় করেছেন।

10/29/2026

পেনাল্টি শুটআউটে চেলসিকে হারাল লিভারপুল, অল্পের জন্য রক্ষা সিটির

পেনাল্টি শুটআউটে চেলসিকে হারাল লিভারপুল, অল্পের জন্য রক্ষা সিটির

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : নাটকীয় পেনাল্টি শুটআউটে চেলসিকে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। অন্যদিকে ব্রাইটনের বিপক্ষে কঠিন পরীক্ষায় উতরে শেষ আটে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

10/29/2026

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের কিশোররা। আজ কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

10/29/2026

লিটনের জায়গায় উইকেটরক্ষক জাকের

লিটনের জায়গায় উইকেটরক্ষক জাকের

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের জায়গায় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন জাকের আলি অনিক।

10/29/2026

গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশী অনুদান সংগ্রহ হামজা চৌধুরীর

গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশী অনুদান সংগ্রহ হামজা চৌধুরীর

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরী মানবিক সংকটে বিপর্যস্ত গাজার শিশুদের জন্য দেড় কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করেছেন। ব্যাপক বাস্তুচ্যুতি, অপুষ্টি, মানসিক ট্রমা ও অব্যাহত সহিংসতার মধ্যে দিন কাটছে যুদ্ধবিধ্বস্ত গাজার এসব শিশুরা।

10/29/2026

মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে আলভারেজকে বেছে নিলেন রোমেরো

মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে আলভারেজকে বেছে নিলেন রোমেরো

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির আইকনিক ১০ নম্বর জার্সির উত্তরসূরি কে হবে তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। মেসির জাতীয় দলের সতীর্থরাও এ বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে। মেসির বিদায়ে জাতীয় দলের আর্মব্যান্ড উঠেছে ক্রিস্টিয়ান রোমেরোর হাতে। মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরী হিসেবে আর্জেন্টিনার নতুন অধিনায়কের পছন্দ অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার জুলিয়...

10/29/2026