১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিমানবন্দরে ফিফা সভাপতির সাথে বাফুফের বৈঠক

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি।

বিমানবন্দরে ফিফা সভাপতির সাথে বাফুফের বৈঠক

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি।

মরক্কো থেকে ভূটান সফরে যাবার আগে সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে ঢাকায় ইনফান্তিনোর সাথে বাফুফের কর্তাদের এই সৌজন্য সাক্ষাৎ হয়। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা।

সাক্ষাৎ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাফুফে সভাপতি জানান, এই সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন, ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অর্থায়ন এবং তৃণমূল ফুটবলের অগ্রগতি নিয়ে ফিফা সভাপতির সাথে তাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ফিফার ফরোয়ার্ড প্রোগ্রামের আটকে থাকা ফান্ডের সঠিক ব্যবহার।

বাফুফে সভাপতি জানান, দেশের ফুটবল উন্নয়নে নেওয়া দুটি সরকারি উদ্যোগের কথা শুনে জিয়ান্নি ইনফান্তিনো অত্যন্ত আগ্রহী হয়েছেন। প্রথমত, স্টেডিয়ামগুলোতে সোলার পাওয়ার বা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং দ্বিতীয়ত আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকে স্কুলে ফুটবলসহ অন্যান্য খেলাধুলা বাধ্যতামূলক করা। এছাড়া যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া ও সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঠে টানতে আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

দুপুর ২টা পঞ্চাশ মিনিটে থিম্পুর উদ্দেশ্যে রওনা হন ইনফান্তিনো। ভূটানে দুদিন থাকবেন তিনি। ভুটান সফরের পর টোকিওতে অনুষ্ঠিতব্য এএফসি কংগ্রেসে যোগ দেওয়ার পথে ঢাকায় আবারও সংক্ষিপ্ত ট্রানজিট নেবেন ফিফা সভাপতি ইনফান্তিনো। তখন অবশ্য তিনি বিমানবন্দর থেকে সরাসরি কানেকটিং ফ্লাইটে টোকিওর উদ্দেশ্যে রওনা হবেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

10/18/2026

বড় জয়ে বাংলাদেশকে সতর্কবার্তা দিল ভারত

বড় জয়ে বাংলাদেশকে সতর্কবার্তা দিল ভারত

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬: ম্যাচে ঘড়ির প্রথম মিনিট যেতেই মালদ্বীপের জাল কাঁপাল ভারত। দলটির গোলের এই ধারা চলল শেষ বাঁশি বাজা অব্দি। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে বড় জয়ে টুর্নামেন্ট শুরু করল ভারত।

10/18/2026

নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়

নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : ২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের পর বাংলাদেশের নারী হ্যান্ডবল দলের আত্মবিশ্বাসে চিড় ধরেছিল। সেই পরাজয়ের গ্লানি থেকে অনেকটাই স্বস্তি মিলেছে আজ। ঘরের মাঠে জয়ের হাসি দিয়ে আন্তর্জাতিক অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল।

10/18/2026

নেপাল ফ্র্যাঞ্চাইজি দলের কোচ মিসবাহ

নেপাল ফ্র্যাঞ্চাইজি দলের কোচ মিসবাহ

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল) টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তৃতীয় আসরে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান কোচ মিসবাহ-উল-হক।

10/18/2026

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে একটি পরিবর্তন

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে একটি পরিবর্তন

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : বাংলাদশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্বে ঘোষিত দল থেকে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

10/18/2026

ফ্লাওয়ারকে টপকে শীর্ষে টেইলর

ফ্লাওয়ারকে টপকে শীর্ষে টেইলর

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : এন্ডি ফ্লাওয়ারকে টপকে জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ব্রেন্ডন টেইলর।

10/18/2026

জিম্বাবুয়ের কাছে হারের জন্য ব্যাটারদের দুষলেন তাসকিন

জিম্বাবুয়ের কাছে হারের জন্য ব্যাটারদের দুষলেন তাসকিন

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বল ও ব্যাট হাতে ভালো শুরুর পরও ম্যাচটি জিততে পারলো না টাইগাররা। ব্যাটিংয়ে বড় জুটি না হওয়ায় বাংলাদেশকে হার বরণ করতে হয়েছে বলে মনে করেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

10/18/2026

পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির

পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আবহে রাজধানীতে পর্দা উঠল চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ রোববার সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

10/18/2026