১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আবহে রাজধানীতে পর্দা উঠল চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ রোববার সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আবহে রাজধানীতে পর্দা উঠল চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ রোববার সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনেই মাঠে গড়াচ্ছে দুটি ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দুপুর ২টায় মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও নেপাল। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে মালদ্বীপ ও ভারত।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। উদ্বোধন ঘোষণার পর তিনি রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে আসরের সূচনা করেন। এরপর মাঠের কেন্দ্রস্থলে পরিবেশিত হয় প্রায় ১৫ মিনিটের একটি মনোমুগ্ধকর দলীয় নৃত্য ও সাংস্কৃতিক প্রদর্শনী।

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজন বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের। স্বাগতিক বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও নেপালের নারী সিনিয়র দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসার এ প্রয়াস আঞ্চলিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকেই প্রতিফলিত করে।

খেলোয়াড়দের অনুপ্রাণিত করে তিনি আরও বলেন, ‘অংশগ্রহণকারী নারী খেলোয়াড়রা শক্তি, অধ্যবসায় এবং ক্রীড়াপ্রেমের প্রতীক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের তরুণ সমাজকে ক্ষমতায়িত করতে এবং সর্বস্তরে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নারী হ্যান্ডবলে চমৎকার অগ্রগতি হচ্ছে এবং এ ধরনের আন্তর্জাতিক আসর ভবিষ্যৎ প্রজন্মের অ্যাথলেটদের দারুণভাবে অনুপ্রাণিত করবে।’ এ সময় তিনি সকল দলকে ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে সেরা নৈপুণ্য প্রদর্শনের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ বলেন, বাংলাদেশ আজ আবারও আন্তর্জাতিক হ্যান্ডবলের এক গুরুত্বপূর্ণ মঞ্চে আবির্ভূত হয়েছে।

টুর্নামেন্টের নামকরণের তাৎপর্য তুলে ধরে ফেডারেশন সভাপতি বলেন, ‘আমরা গর্বের সঙ্গে এই টুর্নামেন্টটি উৎসর্গ করেছি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। যিনি নারীর ক্ষমতায়ন, সমান অধিকার, মর্যাদা এবং সামগ্রিক সামাজিক অগ্রগতির প্রতি দৃঢ় বিশ্বাসী—যা আমাদের জন্য চিরন্তন প্রেরণা।’

তিনি আরও যোগ করেন, ‘আইএইচএফ নেশনস ট্রফি কেবল ট্রফি বা পদকের প্রতিযোগিতা নয়; এটি নারীর সাহস, শক্তি, আত্মবিশ্বাস এবং সংগ্রাম ও নেতৃত্বের এক মহিমান্বিত উদযাপন। এই আয়োজন বাংলাদেশ এবং এশিয়া জোনু২-এ নারী হ্যান্ডবলের বিকাশে নতুন গতি ও নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে।’

সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, নেপাল ও মালদ্বীপ প্রতিদ্বন্দ্বিতা করছে। ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে লিগ পর্বের ম্যাচগুলো। এরপর ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ২২ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আন্তর্জাতিক আসরের।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

10/18/2026

বড় জয়ে বাংলাদেশকে সতর্কবার্তা দিল ভারত

বড় জয়ে বাংলাদেশকে সতর্কবার্তা দিল ভারত

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬: ম্যাচে ঘড়ির প্রথম মিনিট যেতেই মালদ্বীপের জাল কাঁপাল ভারত। দলটির গোলের এই ধারা চলল শেষ বাঁশি বাজা অব্দি। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে বড় জয়ে টুর্নামেন্ট শুরু করল ভারত।

10/18/2026

নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়

নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : ২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের পর বাংলাদেশের নারী হ্যান্ডবল দলের আত্মবিশ্বাসে চিড় ধরেছিল। সেই পরাজয়ের গ্লানি থেকে অনেকটাই স্বস্তি মিলেছে আজ। ঘরের মাঠে জয়ের হাসি দিয়ে আন্তর্জাতিক অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল।

10/18/2026

বিমানবন্দরে ফিফা সভাপতির সাথে বাফুফের বৈঠক

বিমানবন্দরে ফিফা সভাপতির সাথে বাফুফের বৈঠক

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি।

10/18/2026

নেপাল ফ্র্যাঞ্চাইজি দলের কোচ মিসবাহ

নেপাল ফ্র্যাঞ্চাইজি দলের কোচ মিসবাহ

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল) টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তৃতীয় আসরে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান কোচ মিসবাহ-উল-হক।

10/18/2026

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে একটি পরিবর্তন

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে একটি পরিবর্তন

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : বাংলাদশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্বে ঘোষিত দল থেকে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

10/18/2026

ফ্লাওয়ারকে টপকে শীর্ষে টেইলর

ফ্লাওয়ারকে টপকে শীর্ষে টেইলর

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : এন্ডি ফ্লাওয়ারকে টপকে জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ব্রেন্ডন টেইলর।

10/18/2026

জিম্বাবুয়ের কাছে হারের জন্য ব্যাটারদের দুষলেন তাসকিন

জিম্বাবুয়ের কাছে হারের জন্য ব্যাটারদের দুষলেন তাসকিন

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বল ও ব্যাট হাতে ভালো শুরুর পরও ম্যাচটি জিততে পারলো না টাইগাররা। ব্যাটিংয়ে বড় জুটি না হওয়ায় বাংলাদেশকে হার বরণ করতে হয়েছে বলে মনে করেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

10/18/2026