১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নেপাল ফ্র্যাঞ্চাইজি দলের কোচ মিসবাহ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল) টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তৃতীয় আসরে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান কোচ মিসবাহ-উল-হক।

নেপাল ফ্র্যাঞ্চাইজি দলের কোচ মিসবাহ

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল) টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তৃতীয় আসরে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান কোচ মিসবাহ-উল-হক।

প্রধান কোচ হিসেবে মিসবাহর নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে সুধুরপশ্চিম রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি।

তারা জানায়, ‘আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অন্যতম শ্রদ্ধাভাজন ব্যক্তি, সাবেক অধিনায়ক ও প্রধান কোচ মিসবাহ উল হক এখন সুদূরপশ্চিম রয়্যালসের।’

এনপিএলের প্রথম দুই আসরে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন নেপালের সাবেক খেলোয়াড় জগৎ তামাতা। প্রথম দুই আসরে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি সুধুরপশ্চিম। এবার মিসবাহর অধীনে শিরোপা খরা কাটাতে চায় তারা।

নেপাল ক্রিকেটের সাথে যুক্ত হতে পেরে এবং নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ৫২ বছর বয়সী মিসবাহ।

ফ্র্যাঞ্চাইজির দেওয়া এক বিবৃতিতে মিসবাহ বলেন, ‘আসন্ন মৌসুমে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচ হতে পেরে আমি খুবই আনন্দিত। নেপালে ক্রিকেটের প্রতি মানুষের আবেগ ও ভালোবাসা সম্পর্কে অনেক শুনেছি। এবার নেপাল ক্রিকেটের অংশ হতে এবং প্রতিভাবান খেলোয়াড়দের সাথে কাজ করতে মুখিয়ে আছি।’

পাকিস্তানের হয়ে তিন সংস্করণেই খেলেছেন মিসবাহ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ২৭৬ ম্যাচে ১১,১৩২ রান করেছেন তিনি।

২০১৭ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মিসবাহ। এরপর কোচিং পেশায় যুক্ত হন তিনি। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন তিনি।

২০২৬ সালে পেশোয়ার জালমির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মিসবাহ। ঐ বছর শিরোপা ঘরে তুলে পেশোয়ার।

আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে এনপিএল। ২১ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

10/18/2026

বড় জয়ে বাংলাদেশকে সতর্কবার্তা দিল ভারত

বড় জয়ে বাংলাদেশকে সতর্কবার্তা দিল ভারত

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬: ম্যাচে ঘড়ির প্রথম মিনিট যেতেই মালদ্বীপের জাল কাঁপাল ভারত। দলটির গোলের এই ধারা চলল শেষ বাঁশি বাজা অব্দি। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে বড় জয়ে টুর্নামেন্ট শুরু করল ভারত।

10/18/2026

নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়

নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : ২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের পর বাংলাদেশের নারী হ্যান্ডবল দলের আত্মবিশ্বাসে চিড় ধরেছিল। সেই পরাজয়ের গ্লানি থেকে অনেকটাই স্বস্তি মিলেছে আজ। ঘরের মাঠে জয়ের হাসি দিয়ে আন্তর্জাতিক অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল।

10/18/2026

বিমানবন্দরে ফিফা সভাপতির সাথে বাফুফের বৈঠক

বিমানবন্দরে ফিফা সভাপতির সাথে বাফুফের বৈঠক

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি।

10/18/2026

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে একটি পরিবর্তন

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে একটি পরিবর্তন

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : বাংলাদশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্বে ঘোষিত দল থেকে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

10/18/2026

ফ্লাওয়ারকে টপকে শীর্ষে টেইলর

ফ্লাওয়ারকে টপকে শীর্ষে টেইলর

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : এন্ডি ফ্লাওয়ারকে টপকে জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ব্রেন্ডন টেইলর।

10/18/2026

জিম্বাবুয়ের কাছে হারের জন্য ব্যাটারদের দুষলেন তাসকিন

জিম্বাবুয়ের কাছে হারের জন্য ব্যাটারদের দুষলেন তাসকিন

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বল ও ব্যাট হাতে ভালো শুরুর পরও ম্যাচটি জিততে পারলো না টাইগাররা। ব্যাটিংয়ে বড় জুটি না হওয়ায় বাংলাদেশকে হার বরণ করতে হয়েছে বলে মনে করেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

10/18/2026

পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির

পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আবহে রাজধানীতে পর্দা উঠল চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ রোববার সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

10/18/2026