১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জিম্বাবুয়ের কাছে হারের জন্য ব্যাটারদের দুষলেন তাসকিন

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বল ও ব্যাট হাতে ভালো শুরুর পরও ম্যাচটি জিততে পারলো না টাইগাররা। ব্যাটিংয়ে বড় জুটি না হওয়ায় বাংলাদেশকে হার বরণ করতে হয়েছে বলে মনে করেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ের কাছে হারের জন্য ব্যাটারদের দুষলেন তাসকিন

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বল ও ব্যাট হাতে ভালো শুরুর পরও ম্যাচটি জিততে পারলো না টাইগাররা। ব্যাটিংয়ে বড় জুটি না হওয়ায় বাংলাদেশকে হার বরণ করতে হয়েছে বলে মনে করেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

গতরাতে আবু ধাবিতে অনুষ্ঠিত ম্যাচে বল হাতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। তার বোলিং তোপে ৭ ওভারে ২৪ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে।

শুরুর ধাক্কা দারুণভাবে সামাল দিয়ে চতুর্থ উইকেটে ১৭৬ বলে ১৫০ রানের জুটি গড়েন ব্রেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিন। টেইলর ৮১ ও আরভিনের ৯৩ রানের সুবাদে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান করে জিম্বাবুয়ে। তাসকিন ৪৪ রানে ৩টি, শরিফুল ইসলাম ও সাইফ হাসান ২টি করে উইকেট নেন।

জবাবে তানজিদ হাসানের ঝড়ো ইনিংসে ৩৯ বলে ৪৭ রানের সূচনা করে বাংলাদেশ। ৯ চার ও ১ ছক্কায় ৩৮ বলে তানজিদ ৪৬ রানে ফেরার পর বাংলাদেশের আর কোন ব্যাটার বড় ইনিংস তো খেলতেই পারেনি, এমনকি বড় কোন জুটিও হয়নি। তাতেই ৩৩.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয় টাইগাররা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আমরা আসলেই ভালো ক্রিকেট খেলিনি। আমাদের ভালো ক্রিকেট খেলা উচিত ছিল। ২৭২ রান তাড়া করা উচিত ছিল। দুর্ভাগ্যবশত আমরা একটাও জুটি করতে পারি নাই। একটা জুটি হলেই খেলাটা বের হয়ে যেতো। আমাদের ব্যাটিংয়ে প্রায়ই ভুল হয়ে থাকে। বোলিংয়ে ধারাবাহিকতা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। আমি মনে করি, আসলে এই ম্যাচটা ব্যাটসম্যানদের জেতানো উচিত ছিল, কিন্তু তারা পারে নাই।’

লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে খেলার জন্য বাংলাদেশের জন্য ঐ ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। হারের দুঃস্মৃতি ভুলে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাসকিনের।

তিনি বলেন, ‘এখনো একটা ম্যাচ বাকি আছে। আমরা চাইবো, ভালোভাবে লড়াই করে ফিরে এসে যেন ফাইনাল খেলতে পারি।’

বল হাতে শুরুতেই জিম্বাবুয়েকে চেপে ধরেছিলেন তাসকিন। কিন্তুম্যাচ হেরে যাওয়ায় হতাশ তাসকিন। তিনি বলেন, ‘যেকোন পরাজয় খেলোয়াড় ও দলের জন্য বড় হতাশার। আসলে যতই ৩ বা ৫ উইকেট পাই, ম্যাচ না জিতলে কখনোই সেটা লাভ হয় না। আমাদের শুরুটা দারুণ হয়েছিল। ব্যাট করার জন্য এই উইকেট বেশ ভালো ছিল। মাঝে জিম্বাবুয়ের বড় একটা জুটি হলো, শুরুর সাফল্যের পর মাঝে তাদের বড় জুটি হয়ে যাওয়ায় তারা অনেকটাই এগিয়ে যায়। পরে জুটি ভাঙ্গার পরও আমার মনে হয়, তাদের মোটামুটি রানের মধ্যে আটকে রাখা সম্ভব হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত পরে ম্যাচ জিততে পারিনি।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, আজকে যেরকম পিচ ছিল, আমরাও বল করেছি, একটু এদিক-ওদিক হলেই শাস্তি পাচ্ছিলাম। জিম্বাবুয়ের সঙ্গে ২৭০ অবশ্যই তাড়া করার মতো ছিল। ওদের কন্ডিশনে অস্ট্রেলিয়াকেও চাপে রেখেছিল তারা। কিন্তু এই কন্ডিশনে আমাদের আসলে ভাল করা উচিত ছিল।’

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

10/18/2026

বড় জয়ে বাংলাদেশকে সতর্কবার্তা দিল ভারত

বড় জয়ে বাংলাদেশকে সতর্কবার্তা দিল ভারত

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬: ম্যাচে ঘড়ির প্রথম মিনিট যেতেই মালদ্বীপের জাল কাঁপাল ভারত। দলটির গোলের এই ধারা চলল শেষ বাঁশি বাজা অব্দি। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে বড় জয়ে টুর্নামেন্ট শুরু করল ভারত।

10/18/2026

নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়

নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : ২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের পর বাংলাদেশের নারী হ্যান্ডবল দলের আত্মবিশ্বাসে চিড় ধরেছিল। সেই পরাজয়ের গ্লানি থেকে অনেকটাই স্বস্তি মিলেছে আজ। ঘরের মাঠে জয়ের হাসি দিয়ে আন্তর্জাতিক অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল।

10/18/2026

বিমানবন্দরে ফিফা সভাপতির সাথে বাফুফের বৈঠক

বিমানবন্দরে ফিফা সভাপতির সাথে বাফুফের বৈঠক

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি।

10/18/2026

নেপাল ফ্র্যাঞ্চাইজি দলের কোচ মিসবাহ

নেপাল ফ্র্যাঞ্চাইজি দলের কোচ মিসবাহ

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল) টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তৃতীয় আসরে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান কোচ মিসবাহ-উল-হক।

10/18/2026

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে একটি পরিবর্তন

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে একটি পরিবর্তন

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : বাংলাদশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্বে ঘোষিত দল থেকে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

10/18/2026

ফ্লাওয়ারকে টপকে শীর্ষে টেইলর

ফ্লাওয়ারকে টপকে শীর্ষে টেইলর

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : এন্ডি ফ্লাওয়ারকে টপকে জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ব্রেন্ডন টেইলর।

10/18/2026

পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির

পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আবহে রাজধানীতে পর্দা উঠল চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ রোববার সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

10/18/2026