১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ এই সিরিজ শুরু হবে আগামী ২৮ অক্টোবর।

সফরের আগে দলে শেষ মুহূর্তে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আজ এক বিবৃতিতে জানিয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন পেসার কিমো পল। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার।

প্রথম টেস্টের আগে ২২ অক্টোবর তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ক্যারিবীয়রা।

এ পর্যন্ত দুই দল ১১টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ ২০০৯ ও ২০১৮ সালে দুটি সিরিজ জিতেছে। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে আটটি সিরিজ। বাকি একটি সিরিজ ড্র হয়েছে।

দুই দলের মধ্যকার ২২টি টেস্টের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে পাঁচটিতে, হেরেছে ১৫টিতে। বাকি দুটি টেস্ট ড্র হয়েছে।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এবারের সিরিজে বাংলাদেশকে ফেবারিট মনে করা হচ্ছে। সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বড় অগ্রগতি অর্জনের সুযোগ রয়েছে স্বাগতিকদের। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করায় বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বেড়েছে।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অষ্টম।

ওয়েস্ট ইন্ডিজ দল : রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তাগেনারাইন চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জ্যাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলেস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহ্যাম।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বড় জয়ে বাংলাদেশকে সতর্কবার্তা দিল ভারত

বড় জয়ে বাংলাদেশকে সতর্কবার্তা দিল ভারত

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬: ম্যাচে ঘড়ির প্রথম মিনিট যেতেই মালদ্বীপের জাল কাঁপাল ভারত। দলটির গোলের এই ধারা চলল শেষ বাঁশি বাজা অব্দি। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে বড় জয়ে টুর্নামেন্ট শুরু করল ভারত।

10/18/2026

নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়

নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : ২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের পর বাংলাদেশের নারী হ্যান্ডবল দলের আত্মবিশ্বাসে চিড় ধরেছিল। সেই পরাজয়ের গ্লানি থেকে অনেকটাই স্বস্তি মিলেছে আজ। ঘরের মাঠে জয়ের হাসি দিয়ে আন্তর্জাতিক অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল।

10/18/2026

বিমানবন্দরে ফিফা সভাপতির সাথে বাফুফের বৈঠক

বিমানবন্দরে ফিফা সভাপতির সাথে বাফুফের বৈঠক

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি।

10/18/2026

নেপাল ফ্র্যাঞ্চাইজি দলের কোচ মিসবাহ

নেপাল ফ্র্যাঞ্চাইজি দলের কোচ মিসবাহ

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল) টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তৃতীয় আসরে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান কোচ মিসবাহ-উল-হক।

10/18/2026

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে একটি পরিবর্তন

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে একটি পরিবর্তন

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : বাংলাদশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্বে ঘোষিত দল থেকে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

10/18/2026

ফ্লাওয়ারকে টপকে শীর্ষে টেইলর

ফ্লাওয়ারকে টপকে শীর্ষে টেইলর

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : এন্ডি ফ্লাওয়ারকে টপকে জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ব্রেন্ডন টেইলর।

10/18/2026

জিম্বাবুয়ের কাছে হারের জন্য ব্যাটারদের দুষলেন তাসকিন

জিম্বাবুয়ের কাছে হারের জন্য ব্যাটারদের দুষলেন তাসকিন

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বল ও ব্যাট হাতে ভালো শুরুর পরও ম্যাচটি জিততে পারলো না টাইগাররা। ব্যাটিংয়ে বড় জুটি না হওয়ায় বাংলাদেশকে হার বরণ করতে হয়েছে বলে মনে করেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

10/18/2026

পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির

পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আবহে রাজধানীতে পর্দা উঠল চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ রোববার সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

10/18/2026