২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

যুবরাজ সিংয়ের পরামর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে : সূর্যবংশী

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ভারতের কিশোর ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশীর আদর্শ যুবরাজ সিং। সাবেক এই অলরাউন্ডারের সঙ্গে আধা ঘণ্টার অনুপ্রেরণামূলক আলোচনাই সূর্যবংশীকে ৫৩ বলে রেকর্ডগড়া ২০৪ রানের ইনিংস খেলতে সাহায্য করেছে বলে জানা গেছে।

যুবরাজ সিংয়ের পরামর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে : সূর্যবংশী

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ভারতের কিশোর ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশীর আদর্শ যুবরাজ সিং। সাবেক এই অলরাউন্ডারের সঙ্গে আধা ঘণ্টার অনুপ্রেরণামূলক আলোচনাই সূর্যবংশীকে ৫৩ বলে রেকর্ডগড়া ২০৪ রানের ইনিংস খেলতে সাহায্য করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার দোহায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’-দলের সাত উইকেটের জয়ে ১৫ বছর বয়সী এই ব্যাটার মাত্র ৫৩ বলে ২০৪ রান করেন। ইনিংসে ২৮টি ছক্কা হাঁকিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী। অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের আগের রেকর্ডের চেয়ে এক বল কম খেলেছেন তিনি।

ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ৫২ বলে। এতে চ্যাড বোয়েসের ১০৩ বলের আগের রেকর্ডটি সহজেই ভেঙে দেন। একের পর এক নতুন রেকর্ডের ইনিংস শেষে সূর্যবংশী জানান, টানা দুটি হতাশাজনক পারফরম্যান্সের পর সাবেক ভারতীয় ক্রিকেটার ও বাঁহাতি ব্যাটার যুবরাজের পরামর্শ তাঁর ব্যাটিংয়ের কারিগরি ত্রুটি শুধরে নিতে সহায়তা করেছে।

বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড প্রকাশিত এক সাক্ষাৎকারে সূর্যবংশী বলেন, “আমার আদর্শ যুবি স্যারের (যুবরাজ সিং) সঙ্গে কথা বলেছিলাম এবং মনোযোগ দিয়ে তাঁর কথা শুনেছিলাম।

“তিনি আমাকে একের পর এক অনেক কিছু বুঝিয়ে বলেছেন। পরে নিজের ভিডিও দেখার সময় বুঝতে পেরেছি, কোথায় ভুল করছিলাম।

“সেই ভুলগুলো না করার চেষ্টা করেছি এবং তাঁর পরামর্শ অনুসরণ করেছি। এতে আমি অনেক উপকৃত হয়েছি।”

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত ‘এ’।

তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৮৪.৯০।

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের পরিচিতি গড়ে তুললেও সব সংস্করণের সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্য রয়েছে বলে জানিয়েছেন সূর্যবংশী।

তিনি বলেন, “পরিস্থিতি অনুযায়ী আমি নিজের খেলার ধরন বদলাতে পারি। নিজের খেলার ওপর আমার এতটাই নিয়ন্ত্রণ রয়েছে।”

আগের দুটি ম্যাচে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়েছিলেন বলেও স্বীকার করেন তিনি। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে বুঝতে পেরেছিলেন, উইকেট আক্রমণাত্মক ব্যাটিংয়ের অনুকূলে।

তিনি আরও বলেন, “আজও আমার মানসিকতা একই ছিল। তবে উইকেট দেখে মনে হয়েছে, বোলারদের জন্য খুব বেশি সহায়তা নেই। আমি যদি আক্রমণাত্মক শট খেলি, তাহলে বল ব্যাটে ভালোভাবে আসবে। তাই নিজের শক্তির ওপর আস্থা রেখেছি।”

ইতোমধ্যে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী।

জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের মধ্য দিয়ে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হন তিনি। ভেঙে দেন শচীন টেন্ডুলকারের রেকর্ড।

এ বছর রাজস্থান রয়্যালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন তিনি। ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন সূর্যবংশী।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026