২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

আজ শনিবার রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সামছুজ্জামান সামু। প্রধান অতিথির বক্তব্যে তিনি নারী হকির প্রসারে ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে রংপুর অঞ্চল থেকে ভবিষ্যতের জাতীয় মানের নারী হকি খেলোয়াড় উঠে আসবে।

অনুষ্ঠানে বিশেষ ছিলেন ব্র্যাক ব্যাংক রংপুর বিভাগের নর্থ জোন ম্যানেজার এস এম মনিরুজ্জামান, রংপুর জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাসুদ রানা এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোঃ শামীম খান মিসকিন।

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে তৃণমূল পর্যায় থেকে নারী খেলোয়াড়দের তুলে আনার গুরুত্ব তুলে ধরেন। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, দেশের নারী ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং নারীদের ক্ষমতায়নে তাঁরা সবসময় পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, কোচ, অংশগ্রহণকারী নারী হকি খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি প্রীতি হকি ম্যাচ অনুষ্ঠিত হয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026

টেস্ট সিরিজে বাদ পড়লেও লায়নের জন্য দরজা খোলা রেখেছে অস্ট্রেলিয়া

টেস্ট সিরিজে বাদ পড়লেও লায়নের জন্য দরজা খোলা রেখেছে অস্ট্রেলিয়া

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাথান লায়ন। ফলে অনিশ্চয়তায় পড়েছে লায়নের ভবিষ্যৎ। তবে অভিজ্ঞ এই স্পিনারের ক্যারিয়ারের ইতি এখনই দেখতে চান না অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। তারা বলেছেন, ‘আশা করি, এটাই তার শেষ নয়।’

11/28/2026