২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

তামিম জানান, মুশফিক কয়েক দিন আগেই তাঁকে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এরপর থেকে তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়েছে।

বিসিবি সভাপতি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অবসরের ঘোষণা না দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানোর জন্য তিনি মুশফিককে উৎসাহিত করেছিলেন, যাতে দেশের ক্রিকেটাঙ্গন তাঁর অবদানকে যথাযথভাবে স্বীকৃতি জানাতে পারে।

আজ বোর্ড সভা শেষে সাংবাদিকদের তামিম বলেন, “মুশফিতের অনুরোধেই আজ আমি এই ঘোষণা দিচ্ছি। নিশ্চিত করে বলতে পারি, মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টটিই হবে তাঁর শেষ টেস্ট।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ক্রিকেটে তাঁর অবদান অপরিসীম। আমরা শুধু তাঁকে ধন্যবাদ জানাতে পারি এবং তাঁর পাশে থাকার আশ্বাস দিতে পারি। অনেক ক্রিকেটার, অনেক মানুষ এবং তরুণ প্রজন্মের জন্য তিনি একজন আদর্শ।”

২০০৫ সালের ২৬ মে মাত্র ১৮ বছর বয়সে লর্ডসে টেস্ট অভিষেক হয় মুশফিকের। বাংলাদেশের প্রথম ইংল্যান্ড সফরে ঐতিহাসিক এই ভেন্যুতে টেস্ট খেলা সবচেয়ে কম বয়সী ক্রিকেটারদের একজন ছিলেন তিনি।

শুরুতে ব্যাটার হিসেবে পরিচিতি পেলেও ধীরে ধীরে দেশের অন্যতম নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটারে পরিণত হন মুশফিক।

ক্যারিয়ারের শুরুর দিকে নিয়মিত দলে জায়গা পেতে চ্যালেঞ্জের মুখে পড়লেও একসময় বাংলাদেশের ব্যাটিং লাইনআপের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে ওঠেন তিনি।

২০১০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন মুশফিক। পরের বছর তাঁকে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়।

তাঁর নেতৃত্বে ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ড্র করে বাংলাদেশ। ওই ম্যাচেই অপরাজিত ২০০ রান করে দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতক হাঁকান মুশফিক।

২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান করে নিজের সেই রেকর্ড ভাঙেন তিনি। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে তিনটি দ্বিশতক করার কৃতিত্ব অর্জন করেন।

২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন মুশফিক। নিজের শততম টেস্টে সেঞ্চুরি করা ব্যাটারদের বিশেষ তালিকাতেও জায়গা করে নেন তিনি।

চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর।

এ পর্যন্ত ১০৮ টেস্টে ৩৮.৮০ গড়ে ৭ হাজার ৬২ রান করেছেন তিনি। রয়েছে ১৪টি সেঞ্চুরি, ৩০টি হাফসেঞ্চুরি ও তিনটি দ্বিশতক।

এছাড়া বাংলাদেশের হয়ে ২৭৪টি ওয়ানডে খেলে ৭ হাজার ৭৯৫ রান করেছেন তিনি। খেলেছেন ১০২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ।

২০২২ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেন মুশফিকুর। ২০২৫ সালে খেলেন নিজের শেষ ওয়ানডে। এবার মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে দীর্ঘতম সংস্করণকেও বিদায় জানাবেন তিনি। এর মধ্য দিয়ে তিন সংস্করণ মিলিয়ে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026

টেস্ট সিরিজে বাদ পড়লেও লায়নের জন্য দরজা খোলা রেখেছে অস্ট্রেলিয়া

টেস্ট সিরিজে বাদ পড়লেও লায়নের জন্য দরজা খোলা রেখেছে অস্ট্রেলিয়া

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাথান লায়ন। ফলে অনিশ্চয়তায় পড়েছে লায়নের ভবিষ্যৎ। তবে অভিজ্ঞ এই স্পিনারের ক্যারিয়ারের ইতি এখনই দেখতে চান না অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। তারা বলেছেন, ‘আশা করি, এটাই তার শেষ নয়।’

11/28/2026