২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

টেস্ট সিরিজে বাদ পড়লেও লায়নের জন্য দরজা খোলা রেখেছে অস্ট্রেলিয়া

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাথান লায়ন। ফলে অনিশ্চয়তায় পড়েছে লায়নের ভবিষ্যৎ। তবে অভিজ্ঞ এই স্পিনারের ক্যারিয়ারের ইতি এখনই দেখতে চান না অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। তারা বলেছেন, ‘আশা করি, এটাই তার শেষ নয়।’

টেস্ট সিরিজে বাদ পড়লেও লায়নের জন্য দরজা খোলা রেখেছে অস্ট্রেলিয়া

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাথান লায়ন। ফলে অনিশ্চয়তায় পড়েছে লায়নের ভবিষ্যৎ। তবে অভিজ্ঞ এই স্পিনারের ক্যারিয়ারের ইতি এখনই দেখতে চান না অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। তারা বলেছেন, ‘আশা করি, এটাই তার শেষ নয়।’

৩৯ বছর বয়সী লায়নের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তার চেয়ে ১০ বছরের ছোট কোরি রচিচিওলি। ১৩ সদস্যের দলে দুই নতুন মুখের একজন তিনি। আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

ঘরোয়া শেফিল্ড শিল্ডের পরবর্তী রাউন্ডের পর আরও একজন খেলোয়াড়কে দলে যুক্ত করা হবে। চলতি মাসে ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নতুন করে আলোচনায় আসার পর এটিই হবে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট সিরিজ। ফর্মহীন মার্নাস লাবুশেন বাদ পড়ায় তার জায়গায় দলে ডাক পেয়েছেন কুইন্সল্যান্ডের ২৭ বছর বয়সী ব্যাটার জ্যাক ক্লেটন। তিন নম্বরে তার খেলার সম্ভাবনা রয়েছে, যাতে স্টিভ স্মিথ চার নম্বরেই থাকতে পারেন।

শেফিল্ড শিল্ডে দারুণ ফর্মে রয়েছেন ক্লেটন। স্যাম কনস্টাস ও জেক ওয়েদারল্ডকে পেছনে ফেলে দলে জায়গা করে নিয়েছেন তিনি।

২০১১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক সিরিজের পর এই প্রথম ফিট থাকা অবস্থায় অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়লেন লায়ন।

১৪৫ টেস্টে ৫৭৭ উইকেট নিয়ে সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ষষ্ঠ স্থানে থাকা লায়ন খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা আগেই জানিয়েছেন। আগামী নয় মাসে ভারত ও ইংল্যান্ড সফরেও খেলতে চান তিনি।

তবে সাম্প্রতিক সময়ে ফর্ম ও ফিটনেস নিয়ে সমস্যায় পড়েছেন এই স্পিনার। নির্বাচকপ্রধান জর্জ বেইলি জানিয়েছেন, দল থেকে বাদ পড়ার খবরটি লায়নকে ফোনে জানানো তার জন্য কঠিন ছিল।

জানুয়ারি-ফেব্রুয়ারিতে স্পিন সহায়ক উইকেটে ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের কথা মাথায় রেখে অবসরের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে না নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সাংবাদিকদের বেইলি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, সাম্প্রতিক কয়েকটি ম্যাচে আমরা তার কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্স পাইনি।

“আমরা আশা করি, এটাই তার শেষ নয়। সামনে তাকালে আমরা তার জন্য একটি পথ দেখতে পাচ্ছি। ভারতের মতো সফরে তার অভিজ্ঞতা দলের জন্য অনেক মূল্যবান হতে পারে বলে মনে করি।

“এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত না নিয়ে তাকে কিছুটা সময় নিতে বলেছি।”

অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে একাধিকবার খেলা রচিচিওলি বিকল্প হিসেবে টড মারফি, ম্যাট কুনেমান ও মিচেল সুইপসনকে পেছনে ফেলেছেন।

বেইলি বলেন, “কোরি গত কয়েক মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানানসই কিছু বৈশিষ্ট্যও রয়েছে তার।”

তবে প্রথম একাদশে তার খেলা নিশ্চিত নয়। পার্থের চিরাচরিত বাউন্সি উইকেটে অস্ট্রেলিয়া চার পেসার নিয়ে মাঠে নামতে পারে। সে ক্ষেত্রে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের সঙ্গে থাকবেন স্কট বোল্যান্ড। অলরাউন্ডার কুপার কনোলি ও বিউ ওয়েবস্টারও দল থেকে বাদ পড়ায় ক্লেটনের অভিষেক প্রায় নিশ্চিত।

বেইলি বলেন, “জ্যাক বেশ গোছানো একজন খেলোয়াড়, দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে। ব্যাটিং অর্ডারের অন্যদের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো খেলার ধরন রয়েছে তার।”

ওপেনিংয়ে ম্যাট রেনশ ও ট্রাভিস হেডের থাকাটা প্রায় নিশ্চিত। পাঁচ নম্বরে থাকবেন ক্যামেরন গ্রিন, ছয় নম্বরে নিজের জায়গা ধরে রাখবেন জশ ইংলিস। মিডল অর্ডারের বাকি অংশ সামলাবেন অ্যালেক্স ক্যারি।

অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জ্যাক ক্লেটন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মাইকেল নেসার, ম্যাট রেনশ, কোরি রচিচিওলি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026