২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

শনিবার সিনিয়র ক্লাব কাপ ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ফেডারেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে স্থায়ী অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, শুধু সাফ গেমস নয়, আন্তর্জাতিক পর্যায়ে পদক জয়ের লক্ষ্য নিয়েই সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে। সে লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা জরুরি। আগামী নতুন কুঁড়ি স্পোর্টসের তৃতীয় আসরে ভারোত্তোলন অন্তর্ভুক্ত করা যায় কি না, সে বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, নতুন কুঁড়ির প্রথম আসরে প্রায় ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদের মধ্যে ৫০ হাজার ছিলেন কিশোরী। দ্বিতীয় আসরে ১৬ লাখ ২৩ হাজার অংশগ্রহণকারীর মধ্যে প্রায় ৭ লাখই কিশোরী। মেয়েদের এই অংশগ্রহণ ধরে রাখতে পরিবারকে আরও উৎসাহ ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় পর্যায়ের ভারোত্তোলকদের জন্য সরকারি ক্রীড়া ভাতা চালুর বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইতোমধ্যে জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতে আরও খেলোয়াড়কে এই সুবিধায় যুক্ত করা হবে। খেলোয়াড়দের আর্থিক অনিশ্চয়তা দূর করতে সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

খেলোয়াড়দের ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়েও পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর ভাষ্য, দেশের ৫০৩টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসার পদ সৃজনের অনুমোদন হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শুরু হলে ক্রীড়াবিদদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি স্কুল পর্যায়ে বিভিন্ন খেলায় বিষয়ভিত্তিক কোচ ও ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

এছাড়া আগামী পাঁচ বছরে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। উপজেলা পর্যায়ে মাঠ ও স্টেডিয়াম নির্মাণের উদ্যোগের কথাও জানান তিনি।

ভারোত্তোলনের প্রসারে শুধু রাজধানীকেন্দ্রিক প্রতিযোগিতা নয়, বিভাগীয় পর্যায়েও লিগ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আমিনুল হক। তাঁর আশা, পর্যাপ্ত প্রশিক্ষণ সুবিধা ও অবকাঠামো নিশ্চিত করা গেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন প্রতিভা উঠে আসবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা আরও বাড়বে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026

টেস্ট সিরিজে বাদ পড়লেও লায়নের জন্য দরজা খোলা রেখেছে অস্ট্রেলিয়া

টেস্ট সিরিজে বাদ পড়লেও লায়নের জন্য দরজা খোলা রেখেছে অস্ট্রেলিয়া

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাথান লায়ন। ফলে অনিশ্চয়তায় পড়েছে লায়নের ভবিষ্যৎ। তবে অভিজ্ঞ এই স্পিনারের ক্যারিয়ারের ইতি এখনই দেখতে চান না অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। তারা বলেছেন, ‘আশা করি, এটাই তার শেষ নয়।’

11/28/2026