২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

পর্তুগালের এই আন্তর্জাতিক ফুটবলারের সঙ্গে চুক্তিতে থাকা এক বছরের মেয়াদ বাড়ানোর সুযোগ কাজে লাগিয়েছে ইউনাইটেড। এতে ২০২৮ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি।

৩২ বছর বয়সী ফার্নান্দেসের বর্তমান চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তের ফলে জানুয়ারি থেকে অন্য ক্লাবের সঙ্গে আলোচনার সুযোগ থাকছে না তার। তবে ভবিষ্যতে নতুন দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে আলোচনা শুরুর পরিকল্পনা রয়েছে বলে ইএসপিএনকে জানিয়েছে সূত্র।

অসুস্থতার কারণে শুক্রবার অনুশীলনে যোগ দিতে না পারায় ফার্নান্দেসের অবস্থা পর্যবেক্ষণ করছে ইউনাইটেড। শরীর ভালো বোধ না করার কথা স্টাফদের জানানোর পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্যারিংটনে অনুশীলন থেকে বিরত থাকেন তিনি।

বুধবার স্পোর্টিং সিপির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে জোড়া গোল করেছিলেন এই মিডফিল্ডার। ব্রেন্টফোর্ডের বিপক্ষে তার খেলার সম্ভাবনা নিয়ে ম্যাচের আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ইউনাইটেড।

ইউনাইটেড কোচ মরিসিও পচেত্তিনো বলেন, “আমরা জানি না। পর্তুগাল থেকে আসার পর একটি ভাইরাসে আক্রান্ত হয়েছে সে।

“ম্যাচের শেষ দিকে তার কিছুটা সমস্যা হয়েছিল। আজও অনুশীলনে অংশ নিতে পারেনি। আজ ও আগামীকাল তার অবস্থা পর্যবেক্ষণ করব। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। বিষয়টির দিকে নজর রাখব।”

এদিকে স্পোর্টিংয়ের বিপক্ষে ড্রয়ের পর চোটের কথা জানানো হলেও ব্রেন্টফোর্ডের বিপক্ষে হ্যারি ম্যাগুয়েরেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ইউনাইটেড।

লিসবনে পুরো ৯০ মিনিট খেলেছিলেন ম্যাগুয়েরে। তবে লুইস সুয়ারেজের শেষ মুহূর্তের গোলে সমতা ফেরানোয় ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে প্রথম জয় পাওয়া হয়নি পচেত্তিনোর।

ইএসপিএনকে সূত্র জানিয়েছে, ম্যাচ চলাকালে ৩৩ বছর বয়সী ম্যাগুয়েরে চোট পেয়েছেন। তবে এই সপ্তাহে তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

হিপের সমস্যায় ভুগছেন মার্কাস রাশফোর্ড। অন্যদিকে, গ্রীষ্মকালীন দলবদলে যোগ দেওয়া কার্লোস বালেবার হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফিরতে জানুয়ারির শেষ পর্যন্ত সময় লাগতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পচেত্তিনো।

ইউনাইটেড কোচ বলেন, “রোমার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিল বালেবা। চিকিৎসক দল জানিয়েছিল, ১০ থেকে ১২ সপ্তাহ লাগতে পারে।

“মার্কাস আজ মাঠে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে। আমার মনে হয়, সে এখন অনেক ভালো বোধ করছে। প্রতিদিন তার অবস্থা পর্যবেক্ষণ করব।”

দীর্ঘমেয়াদি চোটের কারণে এখনও মাঠের বাইরে রয়েছেন বেনজামিন সেস্কো ও ম্যানুয়েল উগার্তে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026

টেস্ট সিরিজে বাদ পড়লেও লায়নের জন্য দরজা খোলা রেখেছে অস্ট্রেলিয়া

টেস্ট সিরিজে বাদ পড়লেও লায়নের জন্য দরজা খোলা রেখেছে অস্ট্রেলিয়া

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাথান লায়ন। ফলে অনিশ্চয়তায় পড়েছে লায়নের ভবিষ্যৎ। তবে অভিজ্ঞ এই স্পিনারের ক্যারিয়ারের ইতি এখনই দেখতে চান না অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। তারা বলেছেন, ‘আশা করি, এটাই তার শেষ নয়।’

11/28/2026