২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি ফাঁস

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ব্যর্থ বেসরকারি ইকুইটি বিনিয়োগ পরিকল্পনায় বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির কথা ছিল। এই পরিকল্পনাই তাঁর ফিফা সভাপতিত্বের সবচেয়ে বড় সংকটের সূচনা করেছিল।

বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি ফাঁস

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ব্যর্থ বেসরকারি ইকুইটি বিনিয়োগ পরিকল্পনায় বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির কথা ছিল। এই পরিকল্পনাই তাঁর ফিফা সভাপতিত্বের সবচেয়ে বড় সংকটের সূচনা করেছিল।

মঙ্গলবার অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) পর্যালোচিত ফিফা ও বিনিয়োগকারী জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের মধ্যে আদান-প্রদান করা নথিতে দেখা গেছে, পরিকল্পিত ২০ বিলিয়ন ডলারের সহযোগী প্রতিষ্ঠান ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস’ (এফএফই) তাদের নির্বাহীদের ব্যবস্থাপনা-সংক্রান্ত বোনাস হিসেবে কয়েক কোটি ডলার দিতে পারত।

ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, পুরুষদের বিশ্বকাপের ফাইনালের দিন ১৯ জুলাইয়ের সপ্তাহান্তে নিউইয়র্কে এফএফই চুক্তিটি চূড়ান্ত করার দিকে এগোচ্ছিল ফিফা।

আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের ফাইনাল জয়ের নয় দিন পর গোপন এই প্রকল্পের বিষয়টি প্রকাশ্যে আসে। ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তাদেরসহ বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে কয়েক দিনের মধ্যেই প্রস্তাবটি প্রত্যাহার করেন ইনফান্তিনো।

ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে ফিফার নিজস্ব ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনও রয়েছে। এতে দেখা যায়, সংস্থাটির নিজস্ব অর্থ বিভাগের কর্মকর্তারা এই লেনদেনের কাঠামো তৈরির বিষয়ে সরাসরি অবগত ছিলেন না।

ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, “এই চুক্তির আওতায় ফিফা একটি মুনাফাভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে। ফিফার ইভেন্টগুলোর সব বাণিজ্যিক স্বত্ব পরবর্তী ৯৬ বছরের জন্য বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্দেশ্যে ওই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে।”

২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ফিফা সভাপতি নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইনফান্তিনো। আগামী ১৮ মার্চ মরক্কোয় অনুষ্ঠেয় নির্বাচনের আগে তাঁর দুই প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের ফিলিপ দিয়ালো ও জাপানের কোজো তাশিমা প্রচার চালাচ্ছেন। তবে আরেক মেয়াদে ইনফান্তিনোর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

এফএফইর বেসরকারি ইকুইটি বিনিয়োগ পরিকল্পনাটি ইনফান্তিনোর নেতৃত্বের ধরন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্ক নিয়ে ইউরোপ ও জাপানে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এর মধ্যে রয়েছে ফিফার শান্তি পুরস্কার চালু এবং বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের ওপর বাধ্যতামূলক এক ম্যাচের নিষেধাজ্ঞা মওকুফের সিদ্ধান্ত।

ফাঁস হওয়া নথিতে আরও দেখা গেছে, থ্রাইভ ক্যাপিটালকে প্রধান বিনিয়োগকারী হিসেবে চূড়ান্ত করার আগে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্সের সঙ্গে আলোচনা করেছিল ফিফা। একটি নথিতে অ্যাফিনিটি পার্টনার্সের নাম উল্লেখ করে ব্যাখ্যা দেওয়া হয়েছে, কেন ফিফা উন্মুক্ত দরপত্র আহ্বান করেনি। এতে বলা হয়, ‘প্রস্তাবিত বিনিয়োগের সুনির্দিষ্ট ও অনন্য বৈশিষ্ট্যের কারণে এবং সম্ভাব্য কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আগ্রহ নিয়ে দ্বিপক্ষীয় ও একতরফা আলোচনা হওয়ায়’ দরপত্র আহ্বান করা হয়নি। ১৭ জুলাই তারিখে ‘প্রজেক্ট বক্স’ নামের পরিকল্পনাটি নিয়ে ফিফার সঙ্গে ‘ব্যাকস্টপ লেটার অ্যান্ড ট্রানজ্যাকশন টার্মস’ শীর্ষক একটি নথি তৈরি করেছিল থ্রাইভ।

নথিতে ‘ম্যানেজমেন্ট ইনসেনটিভ প্ল্যান’ বা ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রণোদনা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। এতে বলা হয়েছিল, এফএফইর পরিচালনা পর্ষদ নির্বাহীদের বোনাস নির্ধারণ করবে। ওই পর্ষদের চেয়ারম্যান হওয়ার কথা ছিল দায়িত্বে থাকা ফিফা সভাপতি ইনফান্তিনোর।

প্রকল্পটি সম্পর্কে এক বিবৃতিতে ফিফা বলেছে, “এ ধরনের কাঠামোর প্রস্তাবে এটি একটি প্রচলিত ব্যবস্থা।” ফিফা বারবার বলে এসেছে, এটি ছিল কেবল একটি প্রস্তাব, যা সংস্থাটির ২১১টি সদস্য ফেডারেশনের অনুমোদন পেতে হতো। সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ফিফার কার্যত মালিক এই সদস্য ফেডারেশনগুলো।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি আরও বলেছে, “ফিফার নেতৃত্বের সদস্যরা কেবল পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন, যার ফলে তাঁদের অতিরিক্ত পারিশ্রমিক পাওয়ার সুযোগ তৈরি হতো না।”

ফাঁস হওয়া নথিগুলো প্রথম সোমবার প্রকাশ করে নিউইয়র্ক পোস্ট।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা প্রস্তাবিত স্বত্ব বিক্রির বিষয়ে ফিফার নথিপত্র পাওয়ার চেষ্টা করে আসছে। সম্প্রতি ম্যানহাটনের একটি আদালতে তারা এ বিষয়ে জয় পেয়েছে। নথি প্রকাশে বাধা দেওয়ার জন্য ফিফার করা আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক।

ইনফান্তিনোকে ফিফা সভাপতির পদ থেকে সরানোর বৃহত্তর কৌশলের অংশ হিসেবে গত আগস্টে আদালতে নথি জমা দিয়েছিল উয়েফা। এর মধ্যে সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে সম্ভাব্য ফৌজদারি অভিযোগ দায়েরের বিষয়টিও রয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026