২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

হাত ভেঙে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন ইংলিশ অলরাউন্ডার জ্যাকস

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ : হাত ভেঙে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজের বাকি অংশে আর খেলতে পারবেন না ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস। শনিবার মেলবোর্নে সিরিজের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে চোট পান তিনি। যে কারনে সিরিজ শেষ না করেই তিনি দেশে ফিরে আসছেন।

ইনিংসের ১৯তম ওভারে নিজের বোলিংয়ে বেন ডোয়ারশুইসের জোরালো শটে ক্যাচ নিতে গিয়ে হাতে মারাত্মক আঘাত পান জ্যাকস।

ডান হাত থেকে রক্ত ঝরতে থাকে। এসময় বেশ বিচলিত অবস্থায় মাঠ ছাড়েন তিনি।

স্ক্যান পরীক্ষায় হাতের হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত হয়েছে। এর ফলে জ্যাকসের সামনে প্রথমবারের মতো ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার সুযোগও শেষ হয়ে গেল। আগামী ২ ডিসেম্বর সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করার কথা ছিল তাঁর।

রোববার রাতে এক বিবৃতিতে ইংল্যান্ড জানায়, ‘হাত ভেঙে যাওয়ায় অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড দলের সাদা বলের সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন উইল জ্যাকস। দলে জ্যাকসের পরিবর্তে কাকে নেওয়া হবে, সে বিষয়ে যথাসময়ে জানানো হবে।’

ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক রোববার সিডনিতে সিরিজের চতুর্থ ম্যাচের পর দেশে ফিরবেন। ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে তিনি অস্ট্রেলিয়া ছাড়বেন।

জ্যাকসের পরিবর্তে ইংল্যান্ড দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন টম ব্যান্টন। সফরের শুরুতেই চোটের কারণে জ্যাকব বেথেলকেও হারিয়েছে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। তবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে আছে তারা। মেলবোর্নে প্রথম ম্যাচে শেষ বলের আগেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার গোল্ড কোস্টে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। বাকি তিনটি ম্যাচ ২৭ নভেম্বর ব্রিসবেনে, ২৯ নভেম্বর সিডনিতে এবং ২ ডিসেম্বর ক্যানবেরায় অনুষ্ঠিত হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026