২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

লক্ষ্য নির্ধারণ নয়, লিড বাড়ানোর দিকেই মনোযোগ ওয়েস্ট ইন্ডিজের: হজ

Md. Ibrahim Mollahঢাকা

সিলেট, ৮ নভেম্বর ২০২৬: বাংলাদেশের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে নিজেদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলটি নির্দিষ্ট কোনো লক্ষ্য নির্ধারণের পরিবর্তে লিড আরও বাড়িয়ে নেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছেন ক্যারিবীয় ব্যাটার কাভেম হজ।

লক্ষ্য নির্ধারণ নয়, লিড বাড়ানোর দিকেই মনোযোগ ওয়েস্ট ইন্ডিজের: হজ

সিলেট, ৮ নভেম্বর ২০২৬: বাংলাদেশের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে নিজেদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলটি নির্দিষ্ট কোনো লক্ষ্য নির্ধারণের পরিবর্তে লিড আরও বাড়িয়ে নেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছেন ক্যারিবীয় ব্যাটার কাভেম হজ।

অপরাজিত সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে চালকের আসনে বসানো হজ বলেন, উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য ভালো। পঞ্চম দিনে কত দূর এগোতে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি মূল্যায়ন করবে দল।

দিনের খেলা শেষে হজ বলেন, “উইকেট বেশ ভালো। আগামীকাল আমরা পরিস্থিতি মূল্যায়ন করে দেখব, এই উইকেটে কোন স্কোরটি ভালো হবে, কত রান করা উচিত এবং কী গতিতে ব্যাটিং করা দরকার। তবে আপাতত আমরা শুধু লিড বাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি।”

চতুর্থ দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৩৪৫ রান। এতে তাদের মোট লিড দাঁড়িয়েছে ৩১৫ রান।

অপরাজিত ১৪০ রান করা হজ বলেন, “ঢাকায় প্রথম ম্যাচে আমি প্রত্যাশিত ফল পাইনি। দলের জন্য অবদান রাখতে পারা সব সময়ই ভালো লাগার বিষয়। ম্যাচ যখন সমানে সমান অবস্থায় ছিল, তখন দলের জন্য রান করতে পেরে সত্যিই ভালো লেগেছে।”

বাংলাদেশের হয়ে তাওহিদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের অসাধারণ ইনিংস ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদেরও অনুপ্রাণিত করেছে বলে জানান হজ। তাঁর মতে, ব্যাটিং সহায়ক উইকেটে তাঁরাও একই ধরনের ইনিংস খেলতে পারেন, এমন বিশ্বাস তৈরি হয়েছিল।

হজ বলেন, “যাঁরা ওই ইনিংসটি দেখার সুযোগ পেয়েছেন, তাঁরা প্রতিপক্ষ যে-ই হোক না কেন, এমন ইনিংসের দক্ষতা ও শক্তির প্রশংসা করবেন। এটি প্রমাণ করেছে যে উইকেটটি সত্যিই ভালো। ভাবনাটা এমন ছিল সে যদি পারে, তাহলে আমরা কেন পারব না? শেষ পর্যন্ত ঠিক সেটিই হয়েছে।”

ওয়েস্ট ইন্ডিজ ড্রয়ের লক্ষ্যে ব্যাটিং করছে, এমন বিষয় নাকচ করে দেন হজ। তিনি বলেন, দুই দলই নিজেদের জন্য সবচেয়ে ভালো অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছে।

শেষ দিনের খেলা নিয়ে কথা বলতে গিয়ে হজ স্পিন বোলিংকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে স্বীকার করেন, বাংলাদেশের স্পিনাররা ইতোমধ্যে উইকেট থেকে টার্ন আদায় করতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, “আমার মনে হয়, স্পিনই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বাংলাদেশের কয়েকজন বোলার টার্ন পেয়েছেন এবং ম্যাচে কিছু সময় রান আটকে রাখতে পেরেছেন। তবে বিষয়টি নির্ভর করবে মানসিকতা ও অন্য ব্যাটাররা কীভাবে পরিস্থিতি মোকাবিলা করেন, তার ওপর। আগামীকাল পেসার, স্পিনার সবারই নিজ নিজ ভূমিকা পালনের সুযোগ থাকবে।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026