৪ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নতুন কোচ হিসেবে পার্কারকে নিয়োগ দিল ওয়েস্ট হ্যাম

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : নুনো এসপিরিতো সান্তোকে বরখাস্তের পর বুধবার স্কট পার্কারকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

নতুন কোচ হিসেবে পার্কারকে নিয়োগ দিল ওয়েস্ট হ্যাম

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : নুনো এসপিরিতো সান্তোকে বরখাস্তের পর বুধবার স্কট পার্কারকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার পার্কার ওয়েস্ট হ্যামের হয়ে চার মৌসুম খেলেছেন। কোচ হিসেবে চ্যাম্পিয়নশিপ থেকে বোর্নমাউথ ও বার্নলিকে প্রিমিয়ার লিগে উন্নীত করার কৃতিত্ব রয়েছে ৪৬ বছর বয়সী এই কোচের।

এ ছাড়া ফুলহ্যাম ও ক্লাব ব্রুগের দায়িত্বও পালন করেছেন তিনি।

আড়াই বছরের চুক্তিতে সই করার পর পার্কার বলেন, “এই দায়িত্ব গ্রহণ করা আমার ও আমার পরিবারের কাছে বিশেষ অর্থবহ। এ ধরনের একটি ক্লাবে ফিরে আসা আমার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। এখানে কাটানো সময়ের অনেক মধুর স্মৃতি রয়েছে। চার বছর সম্ভবত আমার ক্যারিয়ারের সেরা ফুটবল খেলেছি এই ক্লাবেই।

এখানে এমন উষ্ণতা, ভালোবাসা ও আবেগ ছিল, যা অন্য কোথাও অনুভব করিনি।”

“সবকিছুর ঊর্ধ্বে, এটি এমন একটি সুযোগ, যা নিয়ে আমি অত্যন্ত উচ্ছ্বসিত।”

মঙ্গলবার ৫২ বছর বয়সী নুনোকে বরখাস্ত করে ওয়েস্ট হ্যাম। তাঁর অধীনে গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন ঘটে দলটির। এরপরও ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে দলকে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে পূর্ব লন্ডনের ক্লাবটির দায়িত্বে ছিলেন তিনি।

অনেকেই ওয়েস্ট হ্যামকে সরাসরি প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার অন্যতম ফেবারিট মনে করেছিলেন। তবে ১৩ ম্যাচ শেষে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে দলটি। শীর্ষে থাকা মিডলসব্রোর চেয়ে তারা ছয় পয়েন্ট পিছিয়ে।

তবে ওয়েস্ট হ্যামের প্রিমিয়ার লিগে ফেরার স্বপ্ন আবারও জাগিয়ে তুলতে পারবেন বলে বিশ্বাস পার্কারের।

তিনি বলেন, “ প্রিমিয়ার লিগে আবারও দলকে ফিরিয়ে নেবার লক্ষ্যে আমাকে বেছে নেওয়া হয়েছে, এটি আমার জন্য গর্বের ও সম্মানের।”

“এই লিগে আমি তিনবার দায়িত্ব পালন করেছি এবং তিনবারই দলকে এই জায়গা থেকে ওপরে তুলেছি। এটি যে কঠিন লিগ, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। নিজের অভিজ্ঞতা ও জ্ঞানের প্রতিটি অংশ কাজে লাগাব।”

২০২৪ সালের মে মাসে ডেভিড ময়েস বিদায় নেওয়ার পর ওয়েস্ট হ্যামের চতুর্থ স্থায়ী কোচ হলেন পার্কার।

এর আগে মাত্র ছয় মাস দায়িত্ব পালনের পর বরখাস্ত হন জুলেন লোপেতেগুই। এরপর আট মাসের মাথায় বিদায় নিতে হয় গ্রাহাম পটারকে।

পার্কারের সর্বশেষ প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার কৃতিত্ব বার্নলির হয়ে। তবে দলটির প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশন নিশ্চিত হওয়ার পর গত এপ্রিলে ক্লাব ছাড়েন তিনি।

ওয়েস্ট হ্যামের অন্তর্বর্তী প্রধান নির্বাহী করিম ভিরানি পার্কার সম্পর্কে বলেন, “ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে এবং পুরো ফুটবল অঙ্গনে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। নতুন প্রধান কোচ হিসেবে তাঁকে নিয়োগ দেওয়ার বিষয়ে বোর্ডের সবাই একমত ছিলেন।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হতে যাচ্ছেন টেনিস কিংবদন্তি নাদাল

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হতে যাচ্ছেন টেনিস কিংবদন্তি নাদাল

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : অবসরপ্রাপ্ত টেনিস সুপারস্টার রাফায়েল নাদালকে পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। বুধবার ক্লাবটি এ তথ্য জানিয়েছে।

11/4/2026

শিরোপা ধরে রাখার চাপ নয়, ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য

শিরোপা ধরে রাখার চাপ নয়, ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করতে যাচ্ছে ভারত। তবে শিরোপা ধরে রাখার চাপ নিয়ে না ভেবে ভালো ফুটবল খেলাতেই মনোযোগ দিতে চায় ভারত। এমন মন্তব্য করেছেন ভারতীয় কোচ নওশাদ মুসা।

11/4/2026

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল ও মিরাজের অবনমন

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল ও মিরাজের অবনমন

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে আইসিসির সর্বশেষ টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের। ওই ম্যাচে আট উইকেটে হেরেছিল বাংলাদেশ।

11/4/2026

বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি

বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ক্যারিবীয় জনগণকে আগাম বড়দিনের উপহার দিতে চান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।

11/4/2026

সিলেট টেস্টের আগে তাইজুলের ফর্ম নিয়ে চিন্তিত সিমন্স

সিলেট টেস্টের আগে তাইজুলের ফর্ম নিয়ে চিন্তিত সিমন্স

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : কয়েকটি ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

11/4/2026

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করবে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো আঞ্চলিক শিরোপা জয়ের লক্ষ্যে শুভ সূচনা করতে চায় স্বাগতিকরা।

11/4/2026

সিরিজে ঘুরে দাঁড়াতে ব্যাটিংয়ে ছন্দ ফেরানোর আহ্বান সিমন্সের

সিরিজে ঘুরে দাঁড়াতে ব্যাটিংয়ে ছন্দ ফেরানোর আহ্বান সিমন্সের

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে ব্যাটিংয়ের হারানো ছন্দ ফিরে পাওয়াটা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। আগামীকাল বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি।

11/4/2026

ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিল পিএসজি

ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিল পিএসজি

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার স্পেনের ক্লাব ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের প্রথম ১৭ মিনিটেই চার গোল করে টুর্নামেন্টের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে ফরাসি ক্লাবটি।

11/4/2026