৪ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিল পিএসজি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার স্পেনের ক্লাব ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের প্রথম ১৭ মিনিটেই চার গোল করে টুর্নামেন্টের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে ফরাসি ক্লাবটি।

ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিল পিএসজি

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার স্পেনের ক্লাব ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের প্রথম ১৭ মিনিটেই চার গোল করে টুর্নামেন্টের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে ফরাসি ক্লাবটি।

গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় চোটের কারণে বাইরে থাকলেও চলতি মৌসুমে প্রতিযোগিতায় নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে তারা।

এস্তাদিও দে লা সেরামিকায় প্রথমার্ধে হুয়াও নেভেস, ডিজায়ার ডুয়ে, সেনি মায়ুলু ও ফাবিয়ান রুইজ গোল করেন। দ্বিতীয়ার্ধেও শুরুতে আরও একটি গোল করেন রুইজ। পরে ১৭ বছর বয়সী ডেভিড বোলি গোল করে ভিয়ারিয়ালের বড় পরাজয় নিশ্চিত করেন। গত মৌসুমে লা লিগায় তৃতীয় হওয়া দলটির বিপক্ষে এটি ছিল পিএসজির একতরফা জয়।

গত মাসে বার্সেলোনার বিপক্ষে জয়ের ম্যাচে ডান হাঁটুর এসিএল চোটে পড়েছেন পিএসজির তারকা উইঙ্গার খভিচা কাভারাসখেলিয়া। ফলে চলতি মৌসুমের বাকি সময় তাঁকে না পাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ওসমান দেম্বেলে, অধিনায়ক মারকুইনহোস ও নুনো মেন্দেসও বর্তমানে দলের বাইরে রয়েছেন।

তারপরও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ম জয় পেয়েছে লিগ ওয়ানের শীর্ষে থাকা পিএসজি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে চারটি জয়। টানা তৃতীয় মৌসুমে ইউরোপিয়ান কাপ জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে তারা। চলতি চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচ শেষে পূর্ণ ১২ পয়েন্ট পাওয়া একমাত্র দল পিএসজি। এই চার ম্যাচে লুইস এনরিকের দল গোল করেছে মোট ২০টি।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো শুরুর আগে স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সাথে সংঘর্ষের পর মারা যাওয়া তেনেরিফের খেলোয়াড় হেসুস দে মিগেলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ম্যাচের নবম মিনিটে পোস্টেও কাছ থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন নেভেস। এরপর আট মিনিটেরও কম সময়ের মধ্যে আরও তিন গোল করে ফরাসি চ্যাম্পিয়নরা।

ভিয়ারিয়ালের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ডুয়ে। পিএসজির প্রচন্ড চাপের মুখে ভেঙে পড়ে স্বাগতিকদের রক্ষণ। সেই সুযোগে ব্যবধান ৩-০ করেন মায়ুলু।

প্রথমার্ধের দুর্দান্ত গোলবন্যার ইতি টানেন স্পেনের বিশ্বকাপ তারকা রুইজ। ১৭ মিনিটেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ভিয়ারিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষের রক্ষণভাগের পেছনে বাড়ানো বল ধরে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন রুইজ।

আশরাফ হাকিমির বদলি হিসেবে মাঠে নামেন ১৭ বছর বয়সী ফুলব্যাক বোলি। মাঠে নামার প্রায় সঙ্গে সঙ্গেই দলের ষষ্ঠ গোলটি করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচেই এটি ছিল তাঁর সিনিয়র ক্যারিয়ারের প্রথম গোল।

চলতি মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় চার ম্যাচের তিনটিতেই হারল ভিয়ারিয়াল। গত মৌসুমের লিগ পর্বে আট ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছিল দলটি।

চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের কোনো দলের নিজেদের মাঠে এটিই সবচেয়ে বড় পরাজয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল ও মিরাজের অবনমন

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল ও মিরাজের অবনমন

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে আইসিসির সর্বশেষ টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের। ওই ম্যাচে আট উইকেটে হেরেছিল বাংলাদেশ।

11/4/2026

বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি

বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ক্যারিবীয় জনগণকে আগাম বড়দিনের উপহার দিতে চান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।

11/4/2026

সিলেট টেস্টের আগে তাইজুলের ফর্ম নিয়ে চিন্তিত সিমন্স

সিলেট টেস্টের আগে তাইজুলের ফর্ম নিয়ে চিন্তিত সিমন্স

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : কয়েকটি ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

11/4/2026

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করবে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো আঞ্চলিক শিরোপা জয়ের লক্ষ্যে শুভ সূচনা করতে চায় স্বাগতিকরা।

11/4/2026

ইনজুরি কবলিত বায়ার্নকে হারাতে পারলনা এ্যাথলেটিকো

ইনজুরি কবলিত বায়ার্নকে হারাতে পারলনা এ্যাথলেটিকো

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : তারকা খেলোয়াড়ের অনুপস্থিতি সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগে এ্যাথলেটিকো মাদ্রিদকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

11/4/2026

বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

ঢাকা, ৩ নভেম্বর ২০২৬: বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা-সংক্রান্ত ‘গুরুত্বপূর্ণ নথি’ ফিফার সদস্যদের দেখার সুযোগ দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। মঙ্গলবার এএফপিকে এ তথ্য জানিয়েছে ফিফার ঘনিষ্ঠ একটি সূত্র।

11/3/2026

জানুয়ারিতে সৌদি আরবে হচ্ছে না এশিয়ান কাপ

জানুয়ারিতে সৌদি আরবে হচ্ছে না এশিয়ান কাপ

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ : আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের কারণে ২০২৭ সালের এশিয়ান কাপ ফুটবল আগামী জানুয়ারির পরিবর্তে ঐ বছরই ডিসেম্বরে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। মঙ্গলবার সংস্থাটি এ ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার পর দেশটিতে বেশ কয়েকটি ক্রীড়া আয়োজন বাতিল অথবা স্থগিত করা হয়েছে।

11/3/2026

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ম্যাক্সওয়েল

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ম্যাক্সওয়েল

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬, : ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ডান-হাতি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।

11/3/2026