৪ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল ও মিরাজের অবনমন

Md. Ibrahim Mollahঢাকা

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে আইসিসির সর্বশেষ টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের। ওই ম্যাচে আট উইকেটে হেরেছিল বাংলাদেশ।

সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে ২১ নম্বরে নেমে গেছেন তাইজুল। অন্যদিকে, দুই ধাপ অবনতি হয়ে ২৪ নম্বরে রয়েছেন মিরাজ।

সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুই প্রধান স্পিনারের ফর্ম নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ দল।

এদিকে, দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনকে টপকে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৯ উইকেট নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

গত আগস্টে প্রথমবারের মতো টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন স্টার্ক। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ছয় উইকেট নিয়ে শীর্ষস্থান দখল করেন ইয়ানসেন। তবে কেপটাউন টেস্টে মাত্র তিন উইকেট পাওয়ায় আবারও শীর্ষস্থান ফিরে পান স্টার্ক।

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পর টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৮ নম্বরে উঠে এসেছেন জাস্টিন গ্রিভস।

এ ছাড়া বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান বোলারদের র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন। টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আট ধাপ উন্নতি করে যৌথভাবে ২৩ নম্বরে জায়গা করে নিয়েছেন রোস্টন চেজ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি

বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ক্যারিবীয় জনগণকে আগাম বড়দিনের উপহার দিতে চান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।

11/4/2026

সিলেট টেস্টের আগে তাইজুলের ফর্ম নিয়ে চিন্তিত সিমন্স

সিলেট টেস্টের আগে তাইজুলের ফর্ম নিয়ে চিন্তিত সিমন্স

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : কয়েকটি ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

11/4/2026

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করবে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো আঞ্চলিক শিরোপা জয়ের লক্ষ্যে শুভ সূচনা করতে চায় স্বাগতিকরা।

11/4/2026

ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিল পিএসজি

ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিল পিএসজি

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার স্পেনের ক্লাব ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের প্রথম ১৭ মিনিটেই চার গোল করে টুর্নামেন্টের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে ফরাসি ক্লাবটি।

11/4/2026

ইনজুরি কবলিত বায়ার্নকে হারাতে পারলনা এ্যাথলেটিকো

ইনজুরি কবলিত বায়ার্নকে হারাতে পারলনা এ্যাথলেটিকো

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : তারকা খেলোয়াড়ের অনুপস্থিতি সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগে এ্যাথলেটিকো মাদ্রিদকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

11/4/2026

বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

ঢাকা, ৩ নভেম্বর ২০২৬: বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা-সংক্রান্ত ‘গুরুত্বপূর্ণ নথি’ ফিফার সদস্যদের দেখার সুযোগ দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। মঙ্গলবার এএফপিকে এ তথ্য জানিয়েছে ফিফার ঘনিষ্ঠ একটি সূত্র।

11/3/2026

জানুয়ারিতে সৌদি আরবে হচ্ছে না এশিয়ান কাপ

জানুয়ারিতে সৌদি আরবে হচ্ছে না এশিয়ান কাপ

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ : আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের কারণে ২০২৭ সালের এশিয়ান কাপ ফুটবল আগামী জানুয়ারির পরিবর্তে ঐ বছরই ডিসেম্বরে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। মঙ্গলবার সংস্থাটি এ ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার পর দেশটিতে বেশ কয়েকটি ক্রীড়া আয়োজন বাতিল অথবা স্থগিত করা হয়েছে।

11/3/2026

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ম্যাক্সওয়েল

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ম্যাক্সওয়েল

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬, : ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ডান-হাতি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।

11/3/2026