৪ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করবে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো আঞ্চলিক শিরোপা জয়ের লক্ষ্যে শুভ সূচনা করতে চায় স্বাগতিকরা।

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করবে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো আঞ্চলিক শিরোপা জয়ের লক্ষ্যে শুভ সূচনা করতে চায় স্বাগতিকরা।

ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। একই ভেন্যুতে বিকেল ৩টা ৩০ মিনিটে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

আট বছর পর বাংলাদেশে ফিরেছে এই টুর্নামেন্ট। ২০০৩ সালে সর্বশেষ শিরোপা জেতা বাংলাদেশকে আবারও চ্যাম্পিয়ন হিসেবে দেখতে আশাবাদী দেশের ফুটবলপ্রেমীরা।

তবে প্রধান কোচ থমাস ডুলির শিষ্যদের শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। আঞ্চলিক প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিতে মরিয়া ভুটানের বিপক্ষে শক্তি, মানসিক দৃঢ়তা ও আক্রমণাত্মক দক্ষতার পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে।

২০০৫ সালে রানার্সআপ হওয়া বাংলাদেশ এরপর আর অতীতের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার সুযোগ তাদের জন্য বড় প্রেরণা হলেও প্রত্যাশার চাপ সামলানোও হবে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

শিরোপার জন্য লড়াই করার ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন কোচ ডুলি। তাঁর মতে, বাংলাদেশকে আর আন্ডারডগ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। অধিনায়ক তপু বর্মণও কোচের উচ্চাকাঙ্খার সঙ্গে একমত পোষণ করে বলেছেন, ঘরের মাঠে চ্যাম্পিয়নশিপ জয়ের সুযোগ কাজে লাগাতে দৃঢ়প্রতিজ্ঞ খেলোয়াড়রা।

তবে প্রথম ম্যাচে দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। ক্লাবের ব্যস্ততার কারণে তিনি খেলতে পারছেন না।

হামজার অনুপস্থিতিতে বাকি খেলোয়াড়দের, বিশেষ করে মিডফিল্ডার ও আক্রমণভাগের সদস্যদের ওপর বাড়তি দায়িত্ব পড়বে। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই তাদের নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিতে হবে।

সাফের আগে বাংলাদেশের আরেকটি উদ্বেগের বিষয় সীমিত প্রস্তুতি। স্বল্প সময়ের অনুশীলন ক্যাম্পে পূর্ণাঙ্গ কোনো প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে পারেনি দলটি। ফলে প্রতিযোগিতামূলক পরিবেশে খেলোয়াড়দের সমন্বয় ও একাদশের কার্যকারিতা যাচাই করার সুযোগ কম পেয়েছেন কোচিং স্টাফরা।

অন্যদিকে, বাংলাদেশকে আটকে রেখে ইতিবাচক ফল দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় ভুটান। দলটির প্রধান কোচ গ্যারি ফিলিপস ও অধিনায়ক চেনচো গিয়েলতশেন প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। ঘরোয়া লিগের সূচির কারণে নির্ধারিত সময়ের আগে খেলোয়াড়দের একত্র করতে না পারায় তাদের প্রস্তুতিও কিছুটা বাধাগ্রস্থ হয়েছে।

সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করেছে ভুটান। সেপ্টেম্বরে বাংলাদেশের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী একটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচের পাশাপাশি সিশেলস ও মরিশাসের বিপক্ষেও খেলেছে তারা। দলটির সংগঠিত খেলার ধরন ও দৃঢ় সংকল্প বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।

বাংলাদেশের জন্য মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখা, রক্ষণভাগে শৃঙ্খলা বজায় রাখা এবং গোলের সুযোগ কাজে লাগানো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে খেলার আবেগ ও প্রত্যাশার চাপ যেন খেলোয়াড়দের স্বাভাবিক ছন্দ নষ্ট করতে না পারে, সেদিকেও সতর্ক থাকতে হবে স্বাগতিকদের।

গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান রয়েছে গ্রুপ ‘বি’-তে।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের ম্যাচ দুটি। ফাইনাল হবে ১৭ নভেম্বর।

সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে গ্রুপ পর্বে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। তাই স্বাগতিক বাংলাদেশের জন্য জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা বিশেষ গুরুত্বপূর্ণ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল ও মিরাজের অবনমন

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল ও মিরাজের অবনমন

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে আইসিসির সর্বশেষ টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের। ওই ম্যাচে আট উইকেটে হেরেছিল বাংলাদেশ।

11/4/2026

বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি

বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ক্যারিবীয় জনগণকে আগাম বড়দিনের উপহার দিতে চান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।

11/4/2026

সিলেট টেস্টের আগে তাইজুলের ফর্ম নিয়ে চিন্তিত সিমন্স

সিলেট টেস্টের আগে তাইজুলের ফর্ম নিয়ে চিন্তিত সিমন্স

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : কয়েকটি ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

11/4/2026

ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিল পিএসজি

ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিল পিএসজি

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার স্পেনের ক্লাব ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের প্রথম ১৭ মিনিটেই চার গোল করে টুর্নামেন্টের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে ফরাসি ক্লাবটি।

11/4/2026

ইনজুরি কবলিত বায়ার্নকে হারাতে পারলনা এ্যাথলেটিকো

ইনজুরি কবলিত বায়ার্নকে হারাতে পারলনা এ্যাথলেটিকো

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : তারকা খেলোয়াড়ের অনুপস্থিতি সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগে এ্যাথলেটিকো মাদ্রিদকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

11/4/2026

বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

ঢাকা, ৩ নভেম্বর ২০২৬: বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা-সংক্রান্ত ‘গুরুত্বপূর্ণ নথি’ ফিফার সদস্যদের দেখার সুযোগ দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। মঙ্গলবার এএফপিকে এ তথ্য জানিয়েছে ফিফার ঘনিষ্ঠ একটি সূত্র।

11/3/2026

জানুয়ারিতে সৌদি আরবে হচ্ছে না এশিয়ান কাপ

জানুয়ারিতে সৌদি আরবে হচ্ছে না এশিয়ান কাপ

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ : আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের কারণে ২০২৭ সালের এশিয়ান কাপ ফুটবল আগামী জানুয়ারির পরিবর্তে ঐ বছরই ডিসেম্বরে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। মঙ্গলবার সংস্থাটি এ ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার পর দেশটিতে বেশ কয়েকটি ক্রীড়া আয়োজন বাতিল অথবা স্থগিত করা হয়েছে।

11/3/2026

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ম্যাক্সওয়েল

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ম্যাক্সওয়েল

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬, : ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ডান-হাতি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।

11/3/2026