৪ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইনজুরি কবলিত বায়ার্নকে হারাতে পারলনা এ্যাথলেটিকো

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : তারকা খেলোয়াড়ের অনুপস্থিতি সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগে এ্যাথলেটিকো মাদ্রিদকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

ইনজুরি কবলিত বায়ার্নকে হারাতে পারলনা এ্যাথলেটিকো

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : তারকা খেলোয়াড়ের অনুপস্থিতি সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগে এ্যাথলেটিকো মাদ্রিদকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

জার্মানির তরুণ ফরোয়ার্ড লেনার্ট কার্ল প্রথম গোলটি করেন। পরে কনরাড লেইমার ব্যবধান দ্বিগুণ করেন। চোটের কারণে দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় বাইরে থাকলেও জয় পেতে বেগ পেতে হয়নি জার্মান চ্যাম্পিয়নদের।

জামাল মুসিয়ালা, লুইস দিয়াজ, সার্জ নাব্রি ও ইসমাইল সাইবারি চোটের কারণে দলের বাইরে ছিলেন। তবে সদ্য ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন ও অধিনায়ক জশুয়া কিমিচের নেতৃত্বে বায়ার্নেও দারুন এক জয় নিশ্চিত হয়।

অসুস্থতার কারণে কোচ ভিনসেন্ট কোম্পানিকেও ছাড়াই মাদ্রিদে আসে জার্মান ক্লাবটি।

ম্যাচ শেষে লেইমার বলেন, “ম্যাচের আগে আমাদের ঘিরে অনেক আলোচনা ছিল। তবে নিজেদের দল ও খেলোয়াড়দের সামর্থ্যরে ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। ৯০ মিনিটে আমরা কী ধরনের ফুটবল খেলতে পারি, তা দেখিয়ে দিয়েছি। আমরা আরও এক-দুটি গোল করতে পারতাম। ভালো একটি দলের বিপক্ষে এটি ছিল যথার্থ জয় এবং গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।”

লেইমারের গোলে সহায়তা করলেও নিজে গোল করতে পারেননি কেইন। ফলে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১১ ম্যাচে গোল করার ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসানোর সুযোগ হাতছাড়া করেন তিনি।

দুই জয় ও দুই ড্রয়ে আট পয়েন্ট নিয়ে ৩৬ দলের তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে বায়ার্ন। অন্যদিকে মঙ্গলবার রাতের খেলা শেষে এ্যাথলেটিকোর অবস্থান ২২তম।

খেলোয়াড়সংকটে থাকা বায়ার্ন ম্যাচের আগে স্বস্তির খবর পায়। শনিবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হাঁটুর চোটের কারণে ম্যাচের শেষ দিকে মাঠ ছাড়লেও মাইকেল ওলিসে খেলার ছাড়পত্র পান।

বায়ার্নের বাকি দুই অভিজ্ঞ ফরোয়ার্ড কেইন ও কার্লের সঙ্গে শুরুর একাদশে ছিলেন ওলিসে। বাঁ দিকের উইংব্যাক আলফোনসো ডেভিসকে তুলে আনা হয় বাঁ প্রান্তের আক্রমণভাগে।

এদিকে ম্যাচের দিনই চোটের কারণে ক্রিস্টিয়ান রোমেরোকে হারায় এ্যাথলেটিকো।

ম্যাচের তিন মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন জুলিয়ান আলভারেজ। তবে তাঁর শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে গোলের সুযোগ পেয়েছিলেন কেইনও। তবে তাঁর শট ইয়ান ওবলাকের পাশ দিয়ে গোলপোস্টের বাইরে চলে যায়।

বল দখল ও মাঠের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েও বায়ার্নের আক্রমণ ঠেকিয়ে রাখছিল এ্যাথলেটিকো। যদিও স্বাগতিকদের একটি সাধারণ ভুলেই এগিয়ে যায় বায়ার্ন। রবিন লে নরমাডের কাছ থেকে কার্ল বল কেড়ে নেন। এরপর সামনে এগিয়ে আসা ওবলাকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তরুণ এই ফরোয়ার্ড।

পিছিয়ে পড়ে কোচ দিয়েগো সিমিওনে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন। ৭৪ মিনিটে কেইনের দারুন এক পাস থেকে বল পেয়ে অস্ট্রিয়ান মিডফিল্ডার লেইমার ব্যবধান দ্বিগুন করেন।

ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে ব্যবধান ৩-০ করার সুযোগ পেয়েছিল বায়ার্ন। ডায়ো উপামেকানো প্রতিপক্ষের খেলোয়াড়কে শারীরিক শক্তিতে হারিয়ে হেডে গোল করলেও আক্রমণাত্মক ফাউলের কারণে গোলটি বাতিল হয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল ও মিরাজের অবনমন

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল ও মিরাজের অবনমন

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে আইসিসির সর্বশেষ টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের। ওই ম্যাচে আট উইকেটে হেরেছিল বাংলাদেশ।

11/4/2026

বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি

বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ক্যারিবীয় জনগণকে আগাম বড়দিনের উপহার দিতে চান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।

11/4/2026

সিলেট টেস্টের আগে তাইজুলের ফর্ম নিয়ে চিন্তিত সিমন্স

সিলেট টেস্টের আগে তাইজুলের ফর্ম নিয়ে চিন্তিত সিমন্স

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : কয়েকটি ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

11/4/2026

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করবে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো আঞ্চলিক শিরোপা জয়ের লক্ষ্যে শুভ সূচনা করতে চায় স্বাগতিকরা।

11/4/2026

ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিল পিএসজি

ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিল পিএসজি

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার স্পেনের ক্লাব ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের প্রথম ১৭ মিনিটেই চার গোল করে টুর্নামেন্টের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে ফরাসি ক্লাবটি।

11/4/2026

বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

ঢাকা, ৩ নভেম্বর ২০২৬: বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা-সংক্রান্ত ‘গুরুত্বপূর্ণ নথি’ ফিফার সদস্যদের দেখার সুযোগ দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। মঙ্গলবার এএফপিকে এ তথ্য জানিয়েছে ফিফার ঘনিষ্ঠ একটি সূত্র।

11/3/2026

জানুয়ারিতে সৌদি আরবে হচ্ছে না এশিয়ান কাপ

জানুয়ারিতে সৌদি আরবে হচ্ছে না এশিয়ান কাপ

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ : আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের কারণে ২০২৭ সালের এশিয়ান কাপ ফুটবল আগামী জানুয়ারির পরিবর্তে ঐ বছরই ডিসেম্বরে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। মঙ্গলবার সংস্থাটি এ ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার পর দেশটিতে বেশ কয়েকটি ক্রীড়া আয়োজন বাতিল অথবা স্থগিত করা হয়েছে।

11/3/2026

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ম্যাক্সওয়েল

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ম্যাক্সওয়েল

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬, : ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ডান-হাতি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।

11/3/2026