৪ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

শিরোপা ধরে রাখার চাপ নয়, ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করতে যাচ্ছে ভারত। তবে শিরোপা ধরে রাখার চাপ নিয়ে না ভেবে ভালো ফুটবল খেলাতেই মনোযোগ দিতে চায় ভারত। এমন মন্তব্য করেছেন ভারতীয় কোচ নওশাদ মুসা।

শিরোপা ধরে রাখার চাপ নয়, ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করতে যাচ্ছে ভারত। তবে শিরোপা ধরে রাখার চাপ নিয়ে না ভেবে ভালো ফুটবল খেলাতেই মনোযোগ দিতে চায় ভারত। এমন মন্তব্য করেছেন ভারতীয় কোচ নওশাদ মুসা।

আজ বুধবার ঢাকার একটি হোটেলে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুসা স্বীকার করেন, ভারতীয় সুপার লিগ (আইএসএল) চলমান থাকা এবং নিউজিল্যান্ড সফরের পরিকল্পনার কারণে দলটির প্রস্তুতি সময় সীমিত ছিল। এ কারণে তুলনামূলক তরুণ দল নিয়ে আঞ্চলিক এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তারা।

তিনি বলেন, “আমি একটি তরুণ দল নিয়ে এসেছি। এর কারণ, আমাদের নিউজিল্যান্ডে একটি প্রীতি সফরও রয়েছে, যেখানে অন্য একটি দল দুটি ম্যাচ খেলবে। তবে চাপের কথা বললে, আমি চাপ উপভোগ করি এবং চাই আমার খেলোয়াড়রা নির্ভার হয়ে খেলুক।”

২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৪-০ গোলে হারানোসহ অতীতে ভারতের আধিপত্যের প্রসঙ্গ উঠলে প্রতিপক্ষকে খাটো করে না দেখার সতর্কবার্তা দেন মুসা।

তিনি বলেন, “পাকিস্তান এখন সম্পূর্ণ ভিন্ন একটি দল। তাদের অনেক খেলোয়াড় ইউরোপে খেলছে, এমনকি কেউ কেউ সেখানকার চতুর্থ বা পঞ্চম বিভাগের ক্লাবেও রয়েছে। তাদের শক্তিশালী দল আছে এবং আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। অবশ্যই আমরা ম্যাচটি জিততে চাই।”

উদ্বোধনী ম্যাচের কৌশলগত পরিকল্পনা প্রকাশ করতে রাজি হননি মুসা। তবে দলের প্রতিদ্বন্দ্বীতা করার সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।

ভারতের অধিনায়ক নাথান রদ্রিগেজও চ্যাম্পিয়নশিপের আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। চ্যালেঞ্জ মোকাবিলায় দল প্রস্তুত বলে জানান তিনি।

ভারত-পাকিস্তান দ্বৈরথ বাড়তি চাপ তৈরি করবে কি না, এমন প্রশ্নের জবাবে নাথান বলেন, এটি বরং খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, “এখানে কোনও চাপ নেই। তবে নিজেদের সেরাটা দিতে এবং মাঠে সর্বস্ব উজাড় করে খেলতে অনুপ্রেরণা থাকবে। আশা করি, আমরা ভালো ফল পাব।”

এদিকে পাকিস্তানের অধিনায়ক আলমগীর গাজী প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, কিছু লজিস্টিক সমস্যা ও খেলোয়াড়দের পৌঁছাতে বিলম্ব হওয়া সত্ত্বেও পাকিস্তানে তাদের প্রস্তুতি ক্যাম্প সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে। দলের খেলোয়াড়রা আত্মবিশ্বাসী, অনুপ্রাণিত এবং টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের জন্য প্রস্তুত।

উদ্বোধনী ম্যাচটিকে বিশেষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভালো ফুটবল খেলা এবং টুর্নামেন্টে ইতিবাচক সূচনা করার অপেক্ষায় রয়েছে দল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হতে যাচ্ছেন টেনিস কিংবদন্তি নাদাল

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হতে যাচ্ছেন টেনিস কিংবদন্তি নাদাল

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : অবসরপ্রাপ্ত টেনিস সুপারস্টার রাফায়েল নাদালকে পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। বুধবার ক্লাবটি এ তথ্য জানিয়েছে।

11/4/2026

নতুন কোচ হিসেবে পার্কারকে নিয়োগ দিল ওয়েস্ট হ্যাম

নতুন কোচ হিসেবে পার্কারকে নিয়োগ দিল ওয়েস্ট হ্যাম

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : নুনো এসপিরিতো সান্তোকে বরখাস্তের পর বুধবার স্কট পার্কারকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

11/4/2026

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল ও মিরাজের অবনমন

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল ও মিরাজের অবনমন

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে আইসিসির সর্বশেষ টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের। ওই ম্যাচে আট উইকেটে হেরেছিল বাংলাদেশ।

11/4/2026

বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি

বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ক্যারিবীয় জনগণকে আগাম বড়দিনের উপহার দিতে চান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।

11/4/2026

সিলেট টেস্টের আগে তাইজুলের ফর্ম নিয়ে চিন্তিত সিমন্স

সিলেট টেস্টের আগে তাইজুলের ফর্ম নিয়ে চিন্তিত সিমন্স

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : কয়েকটি ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

11/4/2026

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করবে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো আঞ্চলিক শিরোপা জয়ের লক্ষ্যে শুভ সূচনা করতে চায় স্বাগতিকরা।

11/4/2026

সিরিজে ঘুরে দাঁড়াতে ব্যাটিংয়ে ছন্দ ফেরানোর আহ্বান সিমন্সের

সিরিজে ঘুরে দাঁড়াতে ব্যাটিংয়ে ছন্দ ফেরানোর আহ্বান সিমন্সের

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে ব্যাটিংয়ের হারানো ছন্দ ফিরে পাওয়াটা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। আগামীকাল বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি।

11/4/2026

ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিল পিএসজি

ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিল পিএসজি

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার স্পেনের ক্লাব ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের প্রথম ১৭ মিনিটেই চার গোল করে টুর্নামেন্টের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে ফরাসি ক্লাবটি।

11/4/2026