২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

‘জয়ের পথ খুঁজে বের করব’, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনো দলের কঠিন শুরুর পরও জয়ের পথ খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

‘জয়ের পথ খুঁজে বের করব’, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনো দলের কঠিন শুরুর পরও জয়ের পথ খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবনের সাথে ২-২ গোলে ড্র করেছে ইউনাইটেড। এর আগে রোববার দায়িত্বে তাঁর প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রেড ডেভিলসরা। প্রিমিয়ার লিগে ১৯তম স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড দুই ম্যাচেই রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ছিল। তবে নিজেদের বর্তমান পরিস্থিতির দায় দলকেই নিতে হবে বলে মনে করেন পচেত্তিনো।

দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহে দলের বিপক্ষে যাওয়া বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে পচেত্তিনো বলেন, “এখানে থাকতে পেরে আমি খুশি।”

তিনি আরও বলেন, “আমরা দায়িত্ব নিতে এখানে এসেছি। নিশ্চিতভাবেই আমাদের উন্নতি হবে এবং দলের ইতিহাস অনুযায়ী যে অবস্থানে থাকার যোগ্যতা আমাদের রয়েছে, সেখানে দলকে নিয়ে যাব।”

“কিছুই সহজ নয়। তবে আমাদের শক্তি ও সামর্থ্য রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের খেলোয়াড়েরা আছে এবং সমর্থকদের কাছ থেকে পাওয়া শক্তি ও উদ্দীপনাও অনেক বড়। আমার বিশ্বাস, সবাই ঐক্যবদ্ধ থাকলে আমরা ভালো খেলার এবং ম্যাচ জেতার পথ খুঁজে বের করতে পারব।”

স্পোর্টিংয়ের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্তে ইউনাইটেডের দুটি গোল বাতিল হয়েছিল। তবে গোলরক্ষক সেন্নে লামেন্সের একটি ভুল না হলে ম্যাচটি জিততেও পারত তারা।

বেলজিয়ান গোলরক্ষকের হাত থেকে বল ছুটে গেলে কলম্বিয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ নিজের দ্বিতীয় গোল করেন। তাতে সাবেক ক্লাবের বিপক্ষে ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলের পরও সমতা ফেরায় স্পোর্টিং।

এর আগে সুয়ারেজের একটি পেনাল্টি ঠেকিয়েছিলেন লামেন্স। পরে দ্বিতীয়বার পেনাল্টি উপহার দেন তিনি, যেটি থেকে গোল করেন সুয়ারেজ।

পচেত্তিনো বলেন, “এ ধরনের ঘটনা ঘটে, এটাই ফুটবল।”

তিনি আরও বলেন, “ফুটবলে ভুল হতেই পারে। কোনো খেলোয়াড়ের সঙ্গে এমন কিছু ঘটলে আমি সব সময় তার পাশে থাকব।”

আর্জেন্টাইন এই কোচের মতে, বলটি হাতছাড়া হওয়ার আগে ইউনাইটেডের ডিফেন্ডাররা লামেন্সকে আরও ভালোভাবে সহায়তা করতে পারতেন।

পচেত্তিনো বলেন, “গোলরক্ষক হিসেবে ওই বল সামলানো সহজ নয়। আর সব সময়ই সতীর্থদের সহায়তা প্রয়োজন হয়।”

“তবে অবশ্যই আমাদের চ্যালেঞ্জটি মেনে নিতে হবে। আমরা এখানে প্রতিটি ছোটখাটো বিষয়ে উন্নতি করার চেষ্টা করতে এসেছি এবং নিশ্চিতভাবেই সেসব জায়গায় আমাদের উন্নতি হবে।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026