২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

স্যান্ডপেপারগেট’ বিতর্কে ধারাভাষ্য থেকে সরানো হলো ওয়ার্নার ও খাজারাকে

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কের উত্তাপ না কমা পর্যন্ত শনিবার টেলিভিশন ধারাভাষ্যের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারকে। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার পুরো টি-টোয়েন্টি সিরিজেও ধারাভাষ্য দিতে পারবেন না অবসর নেওয়া এই দুই ক্রিকেটার।

দুই সপ্তাহেরও বেশি আগে প্রকাশিত আত্মজীবনীতে খাজা দাবি করেন, ২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল বিকৃত করার পরিকল্পনার বিষয়ে পুরো দলই জানত। এরপর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন খাজা ও ওয়ার্নার।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, তাঁর সহ-অধিনায়ক ওয়ার্নার এবং স্যান্ডপেপার ব্যবহারকারী ক্যামেরন ব্যানক্রফটকেই এ ঘটনায় দায়ী করা হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া চাপে থাকা টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের প্রতি ‘সর্বসম্মত সমর্থন’ জানানোর পরই তাদের দুজনকে সরিয়ে দেবার সিদ্ধান্ত নেয়া সম্প্রচার প্রতিষ্ঠান ফক্স স্পোর্টস।

কামিন্স দাবি করেছেন, কী ঘটছিল সে সম্পর্কে তিনি কিছুই জানতেন না। খাজার অভিযোগের পর থেকেই ব্যাপক চাপের মুখে রয়েছেন তিনি। প্রথমে ওয়ার্নার এবং পরে ব্যানক্রফটও খাজার দাবির প্রতি সমর্থন জানান।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ফক্স স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ ক্রাউলি বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে আগামী কয়েক সপ্তাহ উসমান ও ডেভি আমাদের সম্প্রচারের দায়িত্ব থেকে বিরত থাকবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা সব সময় আমাদের ধারাভাষ্য দলের সদস্যদের সমর্থন করি। ভিন্নমতের বৈচিত্র্যকে স্বাগত জানাই, যা আমাদের গ্রীষ্মকালীন ক্রিকেটের অন্যতম বৈশিষ্ট্য। তবে প্রতিটি নতুন মন্তব্যের জবাব দেওয়ার জন্য তাঁদের ওপর যে চাপ তৈরি হচ্ছে, সেটিও আমরা বুঝতে পারছি।’

ক্রাউলি বলেন, ‘পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে খেলার দিকে মনোযোগ দেওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই অবস্থায় দুই ধারাভাষ্যকারকে এমন পরিস্থিতিতে রাখা অন্যায্য বলে আমরা মনে করি।’

‘আমরা পরিস্থিতির ওপর নজর রাখব।’

কবে তাঁরা আবার ধারাভাষ্যে ফিরবেন, তা স্পষ্ট নয়। তবে শনিবার মেলবোর্নে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026